Jeremiah 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ব্যক্তি দোয়াযুক্ত হোক, যে মাবুদের উপর নির্ভর করে, যার বিশ্বাসভূমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে, যার আস্থা থাকে তাঁরই উপর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু সেই লোক ধন্য, যে সদাপ্রভুর উপর নির্ভর করে ও সদাপ্রভু যার বিশ্বাসের ভিত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু ধন্য সেই লোক, যে মাবুদের উপর ভরসা করে ও মাবুদ যার ঈমানের ভিত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার উপর যে আস্থা রাখে, তাকে আমি আশীর্বাদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখবে, সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না| কারণ প্রভু তাকে দেখাবেন যে তাঁকে বিশ্বাস করা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই লোক ধন্য, যে সদাপ্রভুর উপর নির্ভর করে, কারণ সদাপ্রভু তার বিশ্বাসের ভিত্তি।