Jeremiah 17:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পানির ধারে লাগানো এমন গাছের মত হবে, যা স্রোতের ধারে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করবে না এবং তার পাতা সতেজ থাকবে; অনাবৃষ্টির বছরের সে নিশ্চিন্ত থাকবে, ফলদানেও নিবৃত্ত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে, যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে। গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না, তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে। খরার বছরে তার দুশ্চিন্তা হয় না ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে; অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষেমর আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে; অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে জলের ধারে লাগানো গাছের মত হবে যা স্রোতের ধারে তার শিকড় মেলে দেয়। গরম আসলে সে ভয় পায় না; তার পাতা সব সময় সবুজ থাকে। খরার বছরে তার কোন ভাবনা হয় না আর সে কখনও ফলহীন থাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পানির ধারে লাগানো গাছের মত হবে যা স্রোতের ধারে তার শিকড় মেলে দেয়। গরম আসলে সে ভয় পায় না; তার পাতা সব সময় সবুজ থাকে। খরার বছরে তার কোন ভাবনা হয় না আর সে কখনও ফলহীন থাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে হবে নদীতীরে বৃক্ষের মত জলের কাছে যে মূল বিস্তার করে। রুক্ষ দিন এলেও ভয় নেই তার, কারণ তার পত্র-পল্লব থাকে চিরসবুজ। বর্ষণ যখন নামে, তখনও ভীত হয় না সে, ধারণ করে চলে অজস্র ফল সম্ভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ব্যক্তি জলের ধারে রোপণ করা গাছের মতো শক্তিশালী হয়ে উঠবে| যে গাছের লম্বা শিকড় জলের সন্ধান পাবে, গ্রীষ্মের সময় সেই গাছ ভীত হবে না| সেই গাছের পাতা সর্বদা সবুজ থাকবে| খরার বছরেও সে নিশ্চিন্ত থাকবে| ফলদান থেকে সে কখনও বিরত থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে জলের স্রোতের ধারে লাগানো গাছের মত; তার শিকড় ছড়িয়ে দেবে। গরম আসলে সে ভয় পাবে না; কারণ তার পাতা সব দিন সবুজ থাকবে। খরার বছরে সে চিন্তিত হবে না, তার ফল উত্পাদন কখনও বন্ধ হয় না।