Jeremiah 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তুমি গিয়ে এহুদার লোকদের ও জেরুশালেম-নিবাসীদেরকে বল, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে অমঙ্গল প্রস্তুত করছি, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প করছি; তোমরা প্রত্যেকে নিজ নিজ কুপথ থেকে ফির, নিজ নিজ পথ ও নিজ নিজ কাজকর্ম ভাল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাহলে এবার তুমি যিহূদার লোকেদের ও জেরুশালেমের অধিবাসীদের এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের জন্য এক বিপর্যয় এবং তোমাদের বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করছি। তাই তোমরা প্রত্যেকে, তোমাদের মন্দ জীবনাচরণ থেকে ফেরো এবং তোমাদের জীবনাচরণ ও তোমাদের কার্যকলাপের সংশোধন করো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তুমি গিয়া যিহূদার লোকদিগকে ও যিরূশালেম-নিবাসিগণকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে অমঙ্গল প্রস্তুত করিতেছি, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প করিতেছি; তোমরা প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ফির, আপন আপন পথ ও আপন আপন ক্রিয়া ভাল কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তুমি গিয়া যিহূদার লোকদিগকে ও যিরূশালেম-নিবাসিগণকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে অমঙ্গল প্রস্তুত করিতেছি, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প করিতেছি; তোমরা প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ফির, আপন আপন পথ ও আপন আপন ক্রিয়া ভাল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য এখন তুমি যিহূদার লোকদের ও যিরূশালেমের বাসিন্দাদের বল যে, সদাপ্রভু বলছেন, ‘দেখ, আমি তোমাদের জন্য বিপদের ব্যবস্থা করছি এবং তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করছি। কাজেই তোমরা প্রত্যেকে তোমাদের মন্দ পথ থেকে ফেরো ও তোমাদের চলাফেরা ও কাজ ভাল কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য এখন তুমি এহুদার লোকদের ও জেরুজালেমের বাসিন্দাদের বল যে, মাবুদ বলছেন, ‘দেখ, আমি তোমাদের জন্য বিপদের ব্যবস্থা করছি এবং তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করছি। কাজেই তোমরা প্রত্যেকে তোমাদের খারাপ পথ থেকে ফেরো ও তোমাদের চলাফেরা ও কাজ ভাল কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তাহলে জেরুশালেম ও যিহুদীয়ার লোকদের বল যে, আমি সেই কুমোর। আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি এবং দণ্ডদানের জন্য প্রস্তুত হচ্ছি। তোমরা পাপময় জীবনযাপন বন্ধ কর, সংশোধন কর আচরণ ও কর্মধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অতএব, যিরমিয়, যিহূদা এবং জেরুশালেমের লোকদের এটা বলো, ‘প্রভু যা বলেছেন তা হল: এই মূহুর্তে আমি তোমাদের জন্য অশান্তি তৈরী করছি| আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি| সুতরাং অসৎ‌ কাজ করা বন্ধ করো| প্রত্যেকে ভালো হওয়ার চেষ্টা করো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য এখন, যিহূদার লোকদের ও যিরূশালেমের বাসিন্দাদের বল যে, সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি তোমাদের বিরুদ্ধে বিপদের ব্যবস্থা করছি। তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করছি। অনুতাপ কর, প্রত্যেক ব্যক্তি মন্দ পথ থেকে ফেরো, তাহলে তোমাদের পথ ও তোমাদের কাজকর্ম ভাল কর।’