Jeremiah 18:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা বলে, আশা নেই, কেননা আমরা নিজেদেরই সঙ্কল্প অনুসারে চলবো, প্রত্যেকে নিজ নিজ দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে কাজ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা উত্তর দেবে, ‘এতে কোনো লাভ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকব; আমাদের প্রত্যেকেই নিজের নিজের মন্দ হৃদয়ের একগুঁয়েমি অনুসারে চলব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা বলে, আশা নাই, কেননা আমরা আপনাদেরই সঙ্কল্পানুসারে চলিব, প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে কর্ম্ম করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা বলে, আশা নাই, কেননা আমরা আপনাদেরই সঙ্কল্পানুসারে চলিব, প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে কর্ম করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা উত্তর দেবে, ‘কোন লাভ নেই। আমাদের পরিকল্পনা মতই আমরা চলব; আমরা প্রত্যেকে নিজের নিজের মন্দ অন্তরের একগুঁয়েমি অনুসারেই চলব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা জবাব দেবে, ‘কোন লাভ নেই। আমাদের পরিকল্পনা মতই আমরা চলব; আমরা প্রত্যেকে নিজের নিজের খারাপ দিলের একগুঁয়েমি অনুসারেই চলব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে হয়তো তারা উত্তর দেবে, ‘এসব কথা বলে কোন লাভ নেই। আমরা যা ভাল বুঝি, তাই-ই করব, তা সে যতই মন্দ হোক। আমরা যা খুশী তাই করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহূদার লোকরা উত্তর দেবে, ‘চেষ্টা করে আমাদের বদলাতে চাইলে কোন লাভ হবে না| আমরা যা চাইছি তাই করে যাব| প্রত্যেকেই তার শয়তান হৃদয় যা চাইছে তাই করে যাচ্ছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা বলে, ‘আমরা হতাশ। তাই আমাদের পরিকল্পনা মতই আমরা চলব। আমরা প্রত্যেকে নিজের মন্দ অন্তরের ইচ্ছা অনুসারেই চলব’।”