Jeremiah 18:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ এই কথা বলেন, তোমরা এখন জাতিদের মধ্যে জিজ্ঞাসা কর, এরকম কথা কে শুনেছে? কুমারী ইসরাইল অত্যন্ত জঘন্য কাজ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “জাতিসমূহের মধ্যে খোঁজ করে দেখো, তাদের মধ্যে কারা এই ধরনের কথা শুনেছে? এক অত্যন্ত ভয়ংকর কাজ কুমারী-ইস্রায়েল করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এখন জাতিগণের মধ্যে জিজ্ঞাসা কর, এরূপ কথা কে শুনিয়াছে? ইস্রায়েল-কুমারী নিতান্ত রোমাঞ্চজনক কর্ম্ম করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এখন জাতিগণের মধ্যে জিজ্ঞাসা কর, এইরূপ কথা কে শুনিয়াছে? ইস্রায়েল-কুমারী নিতান্ত রোমাঞ্চজনক কর্ম করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু বলছেন, “জাতিদের মধ্যে খোঁজ করে দেখ, এর আগে এই রকম কথা কে শুনেছে? কুমারী ইস্রায়েল একটা জঘন্য কাজ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ বলছেন, “জাতিদের মধ্যে তালাশ করে দেখ, এর আগে এই রকম কথা কে শুনেছে? ইসরাইল জাতি একটা জঘন্য কাজ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, প্রতিটি জাতিকে জিজ্ঞাসা কর, এমন ঘটনা কি আগে ঘটেছে কখনও? ইসরায়েল জাতি এক ভয়াবহ কাজ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বলেছেন শোন: “অন্য দেশগুলিকে এই প্রশ্নগুলো করো: ‘ইস্রায়েল যে খারাপ কাজগুলো করেছে সেইগুলো অন্য কোন লোককে কখনও করতে শুনেছ?’ ইস্রায়েল হল ঈশ্বরের বিশেষ কেউ| ইস্রায়েল হল ঈশ্বরের কনের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, “জাতিদের জিজ্ঞাসা কর, কে এই রকম কথা শুনেছে? কুমারী ইস্রায়েল একটি জঘন্য কাজ করেছে।