Jeremiah 18:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবাননের তুষার কি তার পর্বতের ভাঙ্গন দিয়ে উধাও হয়ে যায়? কিংবা দূর থেকে আগত সুশীতল পানির স্রোত কি বন্ধ হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে কখনও অন্তর্হিত হয়? দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত কখনও কি নিবৃত্ত হয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লিবানোনের হিম কি ক্ষেত্রস্থ শৈলকে ত্যাগ করে? কিম্বা দূর হইতে আগত সুশীতল জলস্রোত কি লুপ্ত হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লিবানোনের হিম কি ক্ষেত্রস্থ শৈলকে ত্যাগ করে? কিম্বা দূর হইতে আগত সুশীতল জলস্রোত কি লুপ্ত হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবাননের তুষার কি কখনও তার পাহাড়ের ঢালু জায়গা থেকে সম্পূর্ণ গলে যায়? দূর থেকে আসা তার ঠাণ্ডা জল বয়ে যাওয়া কি কখনও বন্ধ হয়ে যায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবাননের তুষার কি কখনও তার পাহাড়ের ঢালু জায়গা থেকে সম্পূর্ণ গলে যায়? দূর থেকে আসা তার ঠাণ্ডা পানি বয়ে যাওয়া কি কখনও বন্ধ হয়ে যায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবাননের শৈলশীর্ষ তুষারহীন হয়েছে কখনও? পর্বতের সুশীতল ঝর্ণা কি কখনও হয়েছে শুষ্ক?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জানো যে প্রস্তরখণ্ড কখনও নিজের ইচ্ছেয় মাঠ ছেড়ে যেতে পারে না| তোমরা জানো যে লিবানোনের পর্বত শৃঙ্গের বরফ কখনোও গলে যায় না| তোমরা জানো যে শৈত্য প্রবাহ কখনও শুষ্ক হয়ে যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লিবানোনের তুষার কি কখনও ক্ষেতের শিলাকে ত্যাগ করে? দূর থেকে আসা তার পর্বতের জল বয়ে যাওয়া কি কখনও হারিয়ে যায়?