Jeremiah 18:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক আমার লোকেরা আমাকে ভুলে গেছে, তারা অসার মূর্তির উদ্দেশে ধূপ জ্বালাচ্ছে এবং এরা তাদের পথে, চিরন্তন পথে উচোট খেয়েছে, তারা সঠিক পথে না গিয়ে বিপথের পথিক হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজারা কিন্তু আমাকে ভুলে গেছে; তারা অসার প্রতিমাদের উদ্দেশে ধূপদাহ করে, যে প্রতিমারা তাদের বিভিন্ন পথে ও পুরাতন পথগুলিতে চলার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারা বিভিন্ন গলিপথে ও যে পথ নির্মিত হয়নি, সেই পথে তাদের চালিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক আমার প্রজাগণ আমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা অলীক বস্তুর উদ্দেশে ধূপ জ্বালাইতেছে, এবং ইহারা তাহাদের পথে, চিরন্তর মার্গে, তাহাদের বিঘ্ন ঘটাইয়াছে, তাহারা বিপথের, অপ্রস্তুত মার্গের, পথিক হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক আমার প্রজাগণ আমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা অলীক বস্তুর উদ্দেশে ধূপ জ্বালাইতেছে, এবং ইহারা তাহাদের পথে, চিরন্তন মার্গে, তাহাদের বিঘ্ন ঘটাইয়াছে, তাহারা বিপথের, অপ্রস্তুত মার্গের, পথিক হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার লোকেরা আমাকে ভুলে গিয়ে অসার প্রতিমার কাছে ধূপ জ্বালাচ্ছে। তারা ঠিক পথে উছোট খেয়ে সেই পুরানো পথে আর চলাফেরা করছে না। তারা ভাল রাস্তা ছেড়ে বিপথে চলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার বান্দারা আমাকে ভুলে গিয়ে অসার মূর্তির কাছে ধূপ জ্বালাচ্ছে। তারা ঠিক পথে উচোট খেয়ে সেই পুরানো পথে আর চলাফেরা করছে না। তারা ভাল রাস্তা ছেড়ে বিপথে চলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার প্রজারা আমাকে ভুলে গেছে, অসার প্রতিমার কাছে ধূপ দেয় তারা। যে পথে তারা চলে,সেই পথেই উছোট খায়, সনাতন পথে তারা চলে না আর, সম্পূর্ণ নতুন পথে তাদের চলাচল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার লোকরা আমাকে ভুলে অসার মূর্ত্তিদের সামনে নৈবেদ্য সাজাচ্ছে| আমার লোকরা তাদের এই কৃতকার্যের জন্য হোঁচট খাচ্ছে| তারা তাদের পূর্বপুরুষদের তৈরী পুরানো পথেও হোঁচট খাচ্ছে| আমার লোকরা আমাকে ভালো রাস্তায় অনুসরণ করার চেয়ে বরং পিছনের রাস্তায় এবং খারাপ রাস্তা দিয়ে হাঁটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার লোকেরা আমাকে ভুলে গেছে। তারা অপদার্থ প্রতিমার কাছে ধূপ জ্বালিয়েছে এবং তারা তাদের পথে হোঁচট খেয়েছে; তারা সেই পুরানো পথ ছেড়ে বিপথে চলাফেরা করেছে।