Jeremiah 18:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তারা তাদের দেশকে বিস্ময়ের ও নিত্যবিদ্রূপের বিষয় করে; যে কেউ তার কাছ দিয়ে গমন করবে, সে বিস্ময়াপন্ন হয়ে মাথা নাড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দেশ পরিত্যক্ত পড়ে থাকবে, যা হবে চিরন্তন নিন্দার বিষয়; এর পাশ দিয়ে যাওয়া পথিকেরা বিস্ময়ে তাদের মাথা নাড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তাহারা আপন দেশকে বিস্ময়ের ও নিত্য শিশ শব্দের বিষয় করে; যে কেহ তাহার নিকট দিয়া গমন করিবে, সে বিস্ময়াপন্ন হইয়া মাথা নাড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তাহারা আপন দেশকে বিস্ময়ের ও নিত্য শিস শব্দের বিষয় করে; যে কেহ তাহার নিকট দিয়া গমন করিবে, সে বিস্ময়াপন্ন হইয়া মাথা নাড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তাদের দেশ পতিত জমি এবং একটা স্থায়ী ঘৃণার জিনিস হয়ে থাকবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা অবাক হয়ে মাথা নাড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তাদের দেশ পতিত জমি এবং একটা স্থায়ী ঘৃণার জিনিস হয়ে থাকবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা অবাক হয়ে মাথা নাড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দেশকে তারা করে তুলেছে সন্ত্রাসের রাজত্ব, চিরকালের ঘৃণ্য বস্তু। পথচারী চলার পথে এ দৃশ্য দেখে চম্কে উঠবে, অভিভূত হবে বিস্ময়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যিহূদা শূন্য মরুভূমিতে পরিণত হবে| লোকরা তাদের দেশের এই করুণ অবস্থা দেখে প্রচণ্ড আঘাত পাবে| তারা শুধু শিস্ দিতে দিতে মাথা নাড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের দেশ ভয়ঙ্কর হয়ে যাবে, একটি স্থায়ী শিশ শব্দ হবে। যারা তার পাশ দিয়ে যাবে তারা কেঁপে উঠবে এবং তার মাথা নাড়বে।