Jeremiah 18:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার প্রতি মনোযোগ দাও, যারা আমার সঙ্গে ঝগড়া করে, তাদের কথা শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার কথা শোনো; আমার অভিযোগকারীরা কী কথা বলছে, তাতে কর্ণপাত করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার প্রতি মনোযোগ কর, যাহারা আমার সঙ্গে বিবাদ করে, তাহাদের রব শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার প্রতি মনোযোগ কর, যাহারা আমার সঙ্গে বিবাদ করে, তাহাদের রব শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার কথা শোন; আমার বিপক্ষেরা আমার বিরুদ্ধে যা বলেছে তাতে মনোযোগ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার কথা শোন; আমার বিপক্ষেরা আমার বিরুদ্ধে যা বলেছে তাতে মনোযোগ দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি প্রার্থনা করলাম, হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন। আমার বিপক্ষেরা আমার সম্বন্ধে কি বলছে শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার কথা শুনুন! আমার যুক্তি শুনে বিচার করুন কে সঠিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দিকে মনোযোগ দাও, সদাপ্রভু! আমার শত্রুদের কোলাহল শোনো।