Jeremiah 18:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তাদের সন্তানদেরকে দুর্ভিক্ষের হাতে তুলে দাও, তাদেরকে তলোয়ারের হস্তগত কর, আর তাদের স্ত্রীরা পুত্রহীনা ও বিধবা হোক, তাদের পুরুষেরা মহামারীতে বিনষ্ট ও তাদের যুবকেরা যুদ্ধে তলোয়ারের আঘাতপ্রাপ্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তাদের সন্তানদের দুর্ভিক্ষের মুখে ফেলে দাও; তাদের তরোয়ালের শক্তির মুখে সমর্পণ করো। তাদের স্ত্রীরা সন্তানহীন ও বিধবা হোক; তাদের পুরুষদের মৃত্যু হোক, তাদের যুবকেরা যুদ্ধে তরোয়ালের আঘাতে নিহত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি তাহাদের সন্তানগণকে দুর্ভিক্ষে সমর্পণ কর, তাহাদিগকে খড়্গের হস্তগত কর, আর তাহাদের স্ত্রীগণ পুত্রহীনা ও বিধবা হউক, তাহাদের পুরুষেরা মারীতে বিনষ্ট ও তাহাদের যুবকগণ সংগ্রামে খড়্গহত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি তাহাদের সন্তানগণকে দুর্ভিক্ষে সমর্পণ কর, তাহাদিগকে খড়্গের হস্তগত কর, আর তাহাদের স্ত্রীগণ পুত্রহীনা ও বিধবা হউক, তাহাদের পুরুষেরা মারীতে বিনষ্ট ও তাহাদের যুবকগণ সংগ্রামে খড়্গহত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি তাদের সন্তানদের দুর্ভিক্ষের হাতে ছেড়ে দাও; তলোয়ারের হাতে তাদের তুলে দাও। তাদের স্ত্রীরা সন্তানহীনা ও বিধবা হোক; তাদের পুরুষ লোকেরা মড়কে মারা যাক, আর যুদ্ধে তলোয়ারের আঘাতে তাদের যুবকেরা কাটা পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি তাদের সন্তানদের দুর্ভিক্ষের হাতে ছেড়ে দাও; তলোয়ারের হাতে তাদের তুলে দাও। তাদের স্ত্রীরা সন্তানহীনা ও বিধবা হোক; তাদের পুরুষ লোকেরা মহামারীতে মারা যাক, আর যুদ্ধে তলোয়ারের আঘাতে তাদের যুবকেরা কাটা পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন, হে প্রভু পরমেশ্বর, ওদের সন্তানদের মৃত্যু হোক অনাহারে, যুদ্ধে নিহত হোক ওরা। নারীরা তাদের স্বামী সন্তান হারাক। পুরুষেরা ব্যধিতে জর্জরিত হয়ে মরুক, যুবকেরা নিহত হোক যুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ওদের ছেলেমেয়েরা খরায় অনাহারে মরল| শত্রুরা ওদের পরাজিত করুক| তাদের মহিলারা সন্তান হারাক| তারা বিধবাও হয়ে যাক| যিহূদার সমস্ত পুরুষকে হত্যা করা হোক্| ওদের স্ত্রীরা বিধবার জীবনযাপন করুক| যুদ্ধে মারা যাক যিহূদার সমস্ত যুবক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি তাদের সন্তানদের দূর্ভিক্ষের হাতে ছেড়ে দাও এবং তাদের উপরে তরোয়ালকে ক্ষমতা দাও। তাদের স্ত্রীরা সন্তানহীনা ও বিধবা হোক, তাদের পুরুষরা নিহত হোক এবং তাদের যুবকেরা যুদ্ধে তরোয়ালের আঘাতে নিহত হোক।