Jeremiah 18:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করলে তাদের বাড়িগুলো থেকে কান্নার আওয়াজ শোনা যাক; কেননা তারা আমাকে ধরবার জন্য গর্ত খনন করেছে ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পেতেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি হঠাৎ তাদের বিরুদ্ধে আক্রমণকারীদের আনয়ন করো, তাদের গৃহগুলি থেকে শোনা যাক কান্নার রোল, কারণ আমাকে ধরার জন্য তারা গর্ত খুঁড়েছে, আমার পায়ের জন্য ফাঁদ পেতেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করিলে তাহাদের গৃহ সকল হইতে ক্রন্দনের রব শুনা যাউক; কেননা তাহারা আমাকে ধরিবার জন্য গর্ত্ত খনন করিয়াছে, ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পাতিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করিলে তাহাদের গৃহ সকল হইতে ক্রন্দনের রব শুনা যাউক; কেননা তাহারা আমাকে ধরিবার জন্য গর্ত খনন করিয়াছে, ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পাতিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণকারী নিয়ে আসলে তাদের ঘর-বাড়ী থেকে কান্না শোনা যাক, কারণ আমাকে ধরবার জন্য তারা গর্ত খুঁড়েছে এবং আমার পায়ের জন্য ফাঁদ লুকিয়ে রেখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণকারী নিয়ে আসলে তাদের ঘর-বাড়ী থেকে কান্না শোনা যাক, কারণ আমাকে ধরবার জন্য তারা গর্ত খুঁড়েছে এবং আমার পায়ের জন্য ফাঁদ লুকিয়ে রেখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাবধান বাণী উচ্চারণ করার আগেই উচ্ছৃঙ্খল জনতাকে পাঠাও তাদের গৃহ ধ্বংস করতে। আতঙ্কে তারা চীৎকার করে উঠুক। আমাকে ফেলার জন্য তারা গর্ত খুঁড়েছে, আমাকে ধরার জন্য পেতেছে ফাঁদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘরে ঘরে কান্নার রোল উঠুক| যখন আপনি হঠাৎ ওদের বিরুদ্ধে শত্রুর আক্রমণ ঘটাবেন তখন ওরা কাঁদুক| এই সব কিছু ঘটুক কারণ আমার শত্রুরা আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল| তারা আমার জন্য ফাঁদ পেতে রেখেছিল তার মধ্যে পড়বার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বাড়ি থেকে মর্মান্তিক কান্না শোনা যাক, যেমন তুমি তাদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণকারী নিয়ে এসো। কারণ আমাকে ধরবার জন্য তারা একটি গর্ত খুঁড়েছে এবং আমার পায়ের জন্য ফাঁদ লুকিয়ে রেখেছে।