Jeremiah 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে মাটি দিয়ে যে পাত্র তৈরি করছিল, তা যখন কুমারের হাতে নষ্ট হয়ে গেল, তখন সে তা নিয়ে আর একটি পাত্র তৈরি করলো, কুমারের দৃষ্টিতে যা ভাল সেই অনুসারেই করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল, তা তার হাতে বিকৃত হয়ে গেল; তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করল। সে তাতে নিজের ইচ্ছামতো আকৃতি দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্ম্মাণ করিতেছিল, তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্ম্মাণ করিল, কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভাল, তদনুসারেই করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল, তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিল, কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভাল, তদনুসারেই করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আরও দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরী করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল; তখন সে তা নিয়ে তার ইচ্ছামত আর একটা পাত্র তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আরও দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরী করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল; তখন সে তা নিয়ে তার ইচ্ছামত আর একটা পাত্র তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও পাত্রে খুঁত থাকলে সে সেটি ভেঙ্গে, সেই মাটি দিয়ে আবার সেই পাত্র মনের মত করে তৈরি করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাদামাটি দিয়ে সে একটি পাত্র তৈরী করছিল| কিন্তু কোথাও কোন গণ্ডগোল হচ্ছিল| তাই কুমোর আবার কাদামাটি চড়াচ্ছিল নতুন পাত্র তৈরীর জন্য| মনের মতো করে হাত দিয়ে সে পাত্রের আকার গড়তে চাইছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মাটি দিয়ে যে পাত্রটি সে তৈরী করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল, তাই সে তার মন পরিবর্তন করলো এবং তার চোখে যা ভালো লাগলো, সেই রকম অন্য একটি পাত্র তৈরী করল।