Jeremiah 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, হে ইসরাইল-কুল, তোমাদের সঙ্গে আমি কি এই কুমারের মত ব্যবহার করতে পারি না? হে ইসরাইল-কুল, দেখ, যেমন কুমারের হাতে মাটি, তেমনি আমার হাতে তোমরা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইস্রায়েল কুলের লোকেরা, এই কুমোর যেমন করছে, আমি কি তোমাদের প্রতি তেমনই করতে পারি না?” সদাপ্রভু এই কথা বলেন। “হে ইস্রায়েল কুল, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরাও তেমনই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইস্রায়েল-কুল, দেখ, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইস্রায়েল-কুল, দেখ, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি বলছি, ‘হে ইস্রায়েলের লোকেরা, আমি কি এই কুমারের মত তোমাদের সংগে ব্যবহার করতে পারি না? হে ইস্রায়েলের লোকেরা, কুমারের হাতের কাদার মতই তোমরা আমার হাতে আছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি বলছি, ‘হে ইসরাইলের লোকেরা, আমি কি এই কুমারের মত তোমাদের সংগে ব্যবহার করতে পারি না? হে ইসরাইলের লোকেরা, কুমারের হাতের কাদার মতই তোমরা আমার হাতে আছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুমোর মাটি দিয়ে এই যে ভাঙ্গা-গড়ার কাজ করছে, ইসরায়েলীদের নিয়ে সেই একই কাজ করার অধিকার কি আমার নেই? কুমোরের হাতে যেমন মাটি, ঠিক তেমনি তোমরাও আমার হাতে রয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের পরিবার, তোমরা জানো যে আমি (ঈশ্বর) তোমাদের সঙ্গে এই রকমই করতে পারি| তোমরা হলে কুমোরের হাতে রাখা কাদামাটি আর আমি হলাম কুমোর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে ইস্রায়েল, আমি কি তোমাদের সঙ্গে এই কুমোরের মত ব্যবহার করতে পারি না?” এটি সদাপ্রভুর ঘোষণা। “দেখ! হে ইস্রায়েলের লোকেরা, কুমোরের হাতের কাদার মতই, যেমন তোমরা আমার হাতে আছ।