Jeremiah 18:8 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি যে জাতির বিষয়ে কথা বলেছি, তারা যদি তাদের নাফরমানী থেকে ফিরে, তবে তাদের যে অমঙ্গল করতে আমার মনস্থ ছিল, তা থেকে আমি ক্ষান্ত হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই যে জাতিকে আমি সতর্ক করলাম, তারা যদি তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করে, তাহলে আমি কোমল হব এবং তাদের প্রতি যে বিপর্যয় আনার পরিকল্পনা করেছিলাম, তা নিয়ে আসব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি, তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে, তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল, তাহা হইতে আমি ক্ষান্ত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি, তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে, তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল, তাহা হইতে আমি ক্ষান্ত হইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারপর সেই জাতি যদি মন্দপথ থেকে ফিরে আসে, তাহলে তাদের বিরুদ্ধে যা করতে চেয়েছিলাম, সেই কাজ আর আমি করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঐ জাতির লোকরা হয়তো তাদের হৃদয় ও মনের পরিবর্তন করতে পারে| হয়তো তারা আর পাপ কাজসমূহ করবে না| তখন আমিও মত পরিবর্তন করব| তাহলে ঐ জাতির জন্য আমি আর ধ্বংস বয়ে আনব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি সেই জাতি যার সম্মন্ধে আমি ঘোষণা করেছি সে তার মন্দতা থেকে ফেরে, তবে আমি সেই বিপর্যয় ক্ষমা করব যা আমি তার উপর আনবার জন্য পরিকল্পনা করেছিলাম।