Jeremiah 19:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তুমি যাও, কুমারের কাছ থেকে একটি ঘট ক্রয় কর এবং লোকদের কতিপয় প্রাচীন লোক ও ইমামদের কিছু সংখ্যক প্রাচীন লোক সঙ্গে করে নাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে কুমোরের কাছ থেকে একটি মাটির পাত্র কেনো। তুমি লোকদের মধ্যে থেকে কয়েকজন প্রাচীন ও যাজকদের তোমার সঙ্গে নিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাও, কুম্ভকারের এক ঘট ক্রয় কর, এবং প্রজাদের কতিপয় প্রাচীন লোক ও যাজকদের কতিপয় প্রাচীন লোক [সঙ্গে করিয়া লও]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাও, কুম্ভকারের এক ঘট ক্রয় কর, এবং প্রজাদের কতিপয় প্রাচীন লোক ও যাজকদের কতিপয় প্রাচীন লোক [সঙ্গে করিয়া লও]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বললেন, “তুমি গিয়ে কুমারের কাছ থেকে একটা মাটির পাত্র কিনে আন। তোমার সংগে লোকদের কয়েকজন বৃদ্ধ নেতা ও বয়স্ক পুরোহিতদের নাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বললেন, “তুমি গিয়ে কুমারের কাছ থেকে একটা মাটির পাত্র কিনে আন। তোমার সংগে লোকদের কয়েকজন বৃদ্ধ নেতা ও বয়স্ক ইমামদের নাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে একটি মাটির পাত্র কিনতে বললেন। সেই সঙ্গে প্রজাদের মধ্যে থেকে কয়েকজন প্রবীণ এবং কয়েকজন বর্ষীয়ান পুরোহিতকে সঙ্গে নিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বলেছিলেন, “যিরমিয়, যাও কুমোরের কাছ থেকে একটা মাটির পাত্র কিনে আনো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই বললেন, “যাও এবং যখন তোমার সঙ্গে লোকেদের প্রাচীনেরা ও যাজকেরা থাকে, কুমোরের কাছ থেকে একটি মাটির পাত্র কিনে আন।