Jeremiah 19:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি তোমার সঙ্গী পুরুষদের সাক্ষাতে সেই ঘট ভেঙ্গে ফেলবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারপর, তোমার সঙ্গীদের চোখের সামনেই তুমি সেই পাত্রটি ভেঙে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি আপনার সঙ্গী পুরুষদের সাক্ষাতে সেই ঘট ভাঙ্গিয়া ফেলিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি আপনার সঙ্গী পুরুষদের সাক্ষাতে সেই ঘট ভাঙ্গিয়া ফেলিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর যারা তোমার সংগে যাবে তাদের চোখের সামনে তুমি সেই মাটির পাত্রটা ভাঙ্গবে আর তাদের বলবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘কুমারের এই পাত্রটা যেমন চুরমার করা হলে সেটা আর জোড়া দেওয়া যায় না ঠিক তেমনি করে আমি এই জাতি ও শহরকে চুরমার করব। যতদিন তোফতে জায়গা থাকবে ততদিন তারা সেখানেই তাদের মৃত লোকদের কবর দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর যারা তোমার সংগে যাবে তাদের চোখের সামনে তুমি সেই মাটির পাত্রটা ভাঙ্গবে আর তাদের বলবে যে, আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, ‘কুমারের এই পাত্রটা যেমন চুরমার করা হলে সেটা আর জোড়া দেওয়া যায় না ঠিক তেমনি করে আমি এই জাতি ও শহরকে চুরমার করব। যতদিন তোফতে জায়গা থাকবে ততদিন তারা সেখানেই তাদের মৃত লোকদের দাফন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর, যারা আমার সঙ্গে গিয়েছিল, প্রভু পরমেশ্বর তাদের সামনে মাটির পাত্রটি ভাঙ্গতে বললেন এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়, লোকদের এই কথাগুলি বলো| এবং যখন তারা তোমাকে লক্ষ্য করবে তখন তুমি পাত্রটিকে ভেঙ্গে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যারা তোমার সঙ্গে যাবে তাদের সামনে তুমি সেই মাটির পাত্রটি ভাঙ্গবে