Jeremiah 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, আমি এই স্থান ও এই স্থানের অধিবাসীদের প্রতি এই কাজ করবো, আমি এই নগর তোফতের মত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই স্থান ও এখানকার লোকেদের প্রতি আমি এরকমই করব, সদাপ্রভু এই কথা বলেন। আমি এই নগরকে তোফতের মতো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, আমি এই স্থানের ও এতন্নিবাসীদের প্রতি এই কার্য্য করিব, আমি এই নগর তোফতের সদৃশ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, আমি এই স্থানের ও এতন্নিবাসীদের প্রতি এই কার্য করিব, আমি এই নগর তোফতের সদৃশ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই জায়গা ও এখানকার বাসিন্দাদের প্রতি যা করব তা এই: আমি এই শহরকে তোফতের মত করব;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই জায়গা ও এখানকার বাসিন্দাদের প্রতি যা করব তা এই: আমি এই শহরকে তোফতের মত করব;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রতিজ্ঞা করেছি, এই নগরী ও তার অধিবাসীদের অবস্থা আমি তোফতের মত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার মানুষদের অবস্থাও তোফতের মতো করব|’ এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই জায়গা ও এখানকার বাসিন্দাদের সঙ্গে যা করব তা এই; এটি সদাপ্রভুর ঘোষণা, ‘আমি এই শহরকে তোফতের মত করব।