Jeremiah 19:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে জেরুশালেমের বাড়িগুলো ও এহুদার বাদশাহ্দের বাড়িগুলো, অর্থাৎ যে সমস্ত বাড়ির ছাদে তারা আসমানের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বালাত এবং অন্য দেবতাদের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালত, সেসব বাড়ি তোফতের মত নাপাক স্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের সমস্ত ঘরবাড়ি এবং যিহূদার রাজাদের প্রাসাদগুলি আমি এই স্থান, তোফতের মতো অশুচি করব, সেইসব গৃহকে করব যাদের ছাদে তারা নক্ষত্রবাহিনীর উদ্দেশে ধূপদাহ ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে পেয়-নৈবেদ্য উৎসর্গ করেছিল।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিরূশালেমের গৃহ সকল ও যিহূদার রাজগণের গৃহ সকল, অর্থাৎ যে সমস্ত গৃহের ছাদে তাহারা আকাশমণ্ডলের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বালাইত, এবং অন্য দেবগণের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালিত, সেই সকল গৃহ তোফতের ন্যায় অশুচি স্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিরূশালেমের গৃহ সকল ও যিহূদার রাজগণের গৃহ সকল, অর্থাৎ যে সমস্ত গৃহের ছাদে তাহারা আকাশমণ্ডলের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বালাইত, এবং অন্য দেবগণের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালিত, সেই সকল গৃহ তোফতের ন্যায় অশুচি স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের সব ঘর-বাড়ী ও যিহূদার রাজাদের ঘর-বাড়ী, অর্থাৎ যে সব ঘর-বাড়ীর ছাদের উপরে সূর্য, চাঁদ ও তারাগুলোর উদ্দেশে তারা ধূপ জ্বালাত এবং দেব-দেবতার উদ্দেশে ঢালন-উৎসর্গের জিনিস ঢেলে দিত সেই সব ঘর-বাড়ী তোফতের মত অশুচি হবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের সব ঘর-বাড়ী ও এহুদার বাদশাহ্দের ঘর-বাড়ী, অর্থাৎ যে সব ঘর-বাড়ীর ছাদের উপরে সূর্য, চাঁদ ও তারাগুলোর উদ্দেশে তারা ধূপ জ্বালাত এবং দেব-দেবীর উদ্দেশে ঢালন-কোরবানীর জিনিস ঢেলে দিত সেই সব ঘর-বাড়ী তোফতের মত নাপাক হবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের যে সমস্ত বাড়ি, যিহুদীয়ার রাজপ্রাসাদ এবং বাস্তব পক্ষে যে সমস্ত বাড়ির ছাদে আকাশের নক্ষত্রের উদ্দেশে ধূপ জ্বালা হত এবং অন্যান্য দেবতাদের উদ্দেশে যে সমস্ত স্থানে সুরা নিবেদন করে ঢালা হত, সেই সমস্ত স্থান তোফতের মত অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘জেরুশালেমের প্রত্যেকটি বাড়ি তোফতের মতোই “অপবিত্র” হয়ে গিয়েছে| এমন কি রাজাদের প্রাসাদগুলিও তোফতের মতো ধ্বংস হয়ে যাবে| কেননা, ঐ সব বাড়ির ছাদে বসে মানুষ মূর্ত্তিসমূহের পূজা করেছে| তারা নক্ষত্রদেরও পূজা করেছে এবং তাদের সম্মান জানাতে তাদের উদ্দেশ্যে হোমবলি দিয়েছে| তারা মূর্ত্তিসমূহের পেয় নৈবেদ্য উৎসর্গ করেছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যিরূশালেমের সমস্ত বাড়ি ও যিহূদার রাজারা তোফতের মত হবে, যারা তাদের সমস্ত বাড়ির ছাদের উপরে আকাশমণ্ডলের সমস্ত নক্ষত্রদের উদ্দেশ্যে অশুচি লোকেরা আরাধনা করে এবং দেবতার কাছে পেয় নৈবেদ্য ঢালে’।”