Jeremiah 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ ইয়ারমিয়াকে ভবিষ্যদ্বাণী বলবার জন্য যেখানে পাঠিয়েছিলেন, তিনি সেই তোফৎ থেকে এসে মাবুদের গৃহের প্রাঙ্গণে দাঁড়িয়ে সমস্ত লোককে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যেখানে ভাববাণী বলার জন্য যিরমিয়কে পাঠিয়েছিলেন, সেই তোফৎ থেকে তিনি ফিরে এলেন এবং সদাপ্রভুর মন্দিরের উঠানে দাঁড়িয়ে সব লোককে বললেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু যিরমিয়কে ভাববাণী বলিবার নিমিত্ত যেখানে পাঠাইয়াছিলেন, তিনি সেই তোফৎ হইতে আসিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াইয়া সমস্ত লোককে কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু যিরমিয়কে ভাববাণী বলিবার নিমিত্ত যেখানে পাঠাইয়াছিলেন, তিনি সেই তোফৎ হইতে আসিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াইয়া সমস্ত লোককে কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরমিয় তারপর তোফৎ থেকে ফিরে আসলেন। সদাপ্রভু তাঁকে তাঁর বাক্য বলবার জন্য সেখানে পাঠিয়েছিলেন। তিনি সদাপ্রভুর ঘরের উঠানে দাঁড়িয়ে সমস্ত লোকদের বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারমিয়া তারপর তোফৎ থেকে ফিরে আসলেন। মাবুদ তাঁকে তাঁর কালাম বলবার জন্য সেখানে পাঠিয়েছিলেন। তিনি মাবুদের ঘরের উঠানে দাঁড়িয়ে সমস্ত লোকদের বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যেখানে আমাকে তাঁর বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন, সেই তোফৎ থেকে আমি চলে এলাম মন্দির প্রাঙ্গণে। সেখানে দাঁড়িয়ে সমস্ত লোককে আমি বললাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যিরমিয় তোফত ছেড়ে চলে গেল, সেই জায়গা যেখানে প্রভু তাকে ভাববাণী করতে পাঠিয়েছিলেন| যিরমিয় প্রভুর উপাসনাগৃহে গেল এবং উপাসনাগৃহের চত্বরে উন্মুক্ত জমিতে গিয়ে দাঁড়াল| যিরমিয় সমস্ত মানুষকে বলল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরমিয় তোফৎ থেকে চলে গেলেন, যেখানে সদাপ্রভু তাঁকে ভাববাণী বলতে পাঠিয়েছিলেন। তিনি সদাপ্রভুর গৃহের উঠানে দাঁড়ালেন এবং সমস্ত লোকদের বললেন,