Jeremiah 19:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি এই নগরের ও এর নিকটস্থ নগরগুলোর বিষয়ে যেসব অমঙ্গলের কথা বলেছি, সেসবই এদের উপরে ঘটাব, কারণ এরা নিজ নিজ ঘাড় শক্ত করেছে, যেন আমার কথা শুনতে না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘শোনো, আমি এই নগর ও এর চারপাশে স্থিত গ্রামগুলির উপরে সেই সমস্ত বিপর্যয় নিয়ে আসব, যা আমি তাদের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম, কারণ তারা ছিল একগুঁয়ে এবং তারা আমার কোনো কথা শুনতে চায়নি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই নগরের বিষয়ে ও ইহার নিকটস্থ নগর সকলের বিষয়ে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সেই সকল ইহাদের উপরে ঘটাইব, কারণ ইহারা আপন আপন গ্রীবা শক্ত করিয়াছে, যেন আমার কথা শুনিতে না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই নগরের বিষয়ে ও ইহার নিকটস্থ নগর সকলের বিষয়ে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সেই সকল ইহাদের উপরে ঘটাইব, কারণ ইহারা আপন আপন গ্রীবা শক্ত করিয়াছে, যেন আমার কথা শুনিতে না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘শোন, আমি এই শহর ও তার আশেপাশের গ্রামগুলোর উপর যে সব বিপদ ঘটাবার কথা বলেছি আমি সেই সবই তাদের উপর ঘটাব, কারণ তারা ঘাড় শক্ত করেছে এবং আমার কথা শোনে নি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘শোন, আমি এই শহর ও তার আশেপাশের গ্রামগুলোর উপর যে সব বিপদ ঘটাবার কথা বলেছি আমি সেই সবই তাদের উপর ঘটাব, কারণ তারা ঘাড় শক্ত করেছে এবং আমার কথা শোনে নি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন যে তিনি এই নগরী ও তার সন্নিহিত সমস্ত জনপদের উপর তাঁর সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত শাস্তি বর্ষণ করবেন, কারণ তোমরা জেদী, তাঁর কোনও কথাই তোমরা শোন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বললেন: ‘আমি বলেছিলাম, আমি জেরুশালেম এবং তার চারপাশের গ্রামগুলিতে অনেক দুর্বিপাক আনব| খুব শীঘ্রই ঐ ঘষ্টনা ঘষ্টাবো| কারণ ঐ লোকরা ভীষণ জেদী| ওরা আমার কথা শুনতে অস্বীকার করেছে এবং আমাকে অমান্য করেছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু বলেন, ‘শোন, আমি এই শহর ও তার আশেপাশের শহরগুলির উপর বিপদ আনব, যা আমি এর বিরুদ্ধে ঘোষণা করেছি, কারণ তারা ঘাড় শক্ত করেছে এবং আমার কথা শুনতে অস্বীকার করেছে’।”