Jeremiah 19:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খর্পরদ্বারের প্রবেশ-স্থানের কাছে হিন্নোম-সন্তানের যে উপত্যকা আছে, সেই স্থানে গমন কর; পরে আমি তোমাকে যে কথা বলবো, তা সেই স্থানে তবলিগ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তোমরা খোলামকুচি ফটকের প্রবেশদুয়ারের কাছে স্থিত বিন-হিন্নোমের উপত্যকায় যাও। সেখানে আমি তোমাকে যে কথা বলি, তা ঘোষণা কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর খর্পর দ্বারের প্রবেশ-স্থানের নিকটে হিন্নোম-সন্তানের যে উপত্যকা আছে, সেই স্থানে গমন কর; পরে আমি তোমাকে যে কথা বলিব, তাহা সেই স্থানে প্রচার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর খর্পরদ্বারের প্রবেশস্থানের নিকটে হিন্নোম-সন্তানের যে উপত্যকা আছে, সেই স্থানে গমন কর; পরে আমি তোমাকে যে কথা বলিব, তাহা সেই স্থানে প্রচার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর খাপ্রা-ফটকে ঢুকবার পথের কাছে বিন্-হিন্নোম উপত্যকায় যাও। আমি তোমাকে যে কথা বলব তা সেখানে ঘোষণা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর খাপ্রা-দরজায় ঢুকবার পথের কাছে বিন্-হিন্নোম উপত্যকায় যাও। আমি তোমাকে যে কথা বলব তা সেখানে ঘোষণা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘খর্পর দ্বার’ দিয়ে বাইরে হিন্নোম উপত্যকায় যেতে বললেন। প্রভু পরমেশ্বর যে বাণী দেবেন, সেইখানে সেই বাণী আমাকে প্রচার করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খর্ত্রর ফষ্টকের কাছে বেন-হিন্নোম উপত্যকায় যাও| সঙ্গে কিছু নেতা ও যাজককে নাও| সেখানে তাদের আমি যা বলেছি তা বলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে খর্পর ফটকে ঢুকবার পথের কাছে বিন্-হিন্নোম উপত্যকায় যাও এবং আমি তোমাকে যা বলব তা সেখানে ঘোষণা কর।