Jeremiah 19:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বল, হে এহুদার বাদশাহ্রা, হে জেরুশালেম-নিবাসীরা, মাবুদের কালাম শোন; বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, দেখ, আমি এই স্থানের উপর এমন অমঙ্গল ঘটাবো যে, তা যে শুনবে, তার কান শিহরিয়ে উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের বোলো, ‘হে যিহূদার রাজা ও জেরুশালেমের অধিবাসীরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, একথা বলেন: তোমরা শোনো, আমি এই স্থানের উপরে এমন এক বিপর্যয় নিয়ে আসব, তা যে কেউ শুনবে, তার কান শিউরে উঠবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা বল, হে যিহূদার রাজগণ, হে যিরূশালেম-নিবাসিগণ, সদাপ্রভুর বাক্য শুন; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের প্রতি এমন অমঙ্গল ঘটাইব যে, তাহা যে শুনিবে, তাহার কর্ণ শিহরিয়া উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা বল, হে যিহূদার রাজগণ, হে যিরূশালেম-নিবাসিগণ, সদাপ্রভুর বাক্য শুন; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের প্রতি এমন অমঙ্গল ঘটাইব যে, তাহা যে শুনিবে, তাহার কর্ণ শিহরিয়া উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কথা হল, ‘হে যিহূদার রাজারা ও যিরূশালেমের লোকেরা, আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যে কথা বলছি তা শোন। আমি এই জায়গার উপরে এমন বিপদ আনব যে, যারা তা শুনবে তাদের প্রত্যেকের কান শিউরে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কথা হল, ‘হে এহুদার বাদশাহ্রা ও জেরুজালেমের লোকেরা, আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন যে কথা বলছি তা শোন। আমি এই জায়গার উপরে এমন বিপদ আনব যে, যারা তা শুনবে তাদের প্রত্যেকের কান শিউরে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বলতে বললেন, হে যিহুদীয়ার রাজন্যবর্গ ও জেরুশালেমের প্রজাগণ, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর, আমি যা বলছি, শোন। এই স্থানের উপর আমি এমন এক বিপর্যয় আনব যে, সে কথা শুনে মানুষ স্তম্ভিত হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বলো, ‘যিহূদার রাজা এবং জেরুশালেমের মানুষ, প্রভুর বার্তা শোন! প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল এই: আমি খুব শীঘ্রই এই স্থানে ভয়ঙ্কর কিছু ঘষ্টাবো| প্রত্যেকে এই ঘষ্টনার কথা শুনে হতবাক হয়ে যাবে, ভয় পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বল, ‘সদাপ্রভুর কথা শোনো, যিহূদার রাজারা ও যিরূশালেমের লোকেরা! ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি এই জায়গার উপরে বিপদ আনব এবং যারা তা শুনবে তাদের প্রত্যেকের কান শিউরে উঠবে।