Jeremiah 19:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যখন এই স্থান আর তোফৎ কিংবা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হবে না, কিন্তু হত্যার উপত্যকা বলে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু বলেন, সাবধান হও, সময় আসন্ন, যখন লোকেরা এই স্থানকে আর তোফৎ বা বিন-হিন্নোমের উপত্যকা বলবে না, কিন্তু বলবে, হত্যালীলার উপত্যকা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন এই স্থান আর তোফৎ কিম্বা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হইবে না, কিন্তু হত্যার উপত্যকা বলিয়া আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন এই স্থান আর তোফৎ কিম্বা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হইবে না, কিন্তু হত্যার উপত্যকা বলিয়া আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই এমন দিন আসছে যখন লোকে এই জায়গাকে আর তোফৎ কিম্বা বিন্-হিন্নোম উপত্যকা বলবে না, বলবে জবাই করবার উপত্যকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এমন দিন আসছে যখন লোকে এই জায়গাকে আর তোফৎ কিংবা বিন্-হিন্নোম উপত্যকা বলবে না, বলবে জবাই করবার উপত্যকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই এমন একদিন আসবে, যখন এ স্থান আর তোফৎ বা হিন্নোম উপত্যকা বলে অভিহিত হবে না। পরিবর্তে এটি তখন বধ্যভূমি নামে পরিচিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন মানুষ এই জায়গাকে তোফত ও হিন্নোম উপত্যকা বলে ডাকে| কিন্তু আমি তোমাদের সাবধান করে দিচ্ছি| এই বার্তাটি হল প্রভুর কাছ থেকে: দিন আসছে, যখন মানুষ এই জায়গাকে নিধন উপত্যকা বলে সম্বোধন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে দেখ, সেই দিন আসছে,” এটি সদাপ্রভুর ঘোষণা, “তখন এই জায়গাকে আর তোফৎ, বিন্-হিন্নোম উপত্যকা নামে ডাকা হবে না; কারণ এটা হত্যার উপত্যকা হবে।