Jeremiah 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এই স্থানে এহুদার ও জেরুশালেমের মন্ত্রণা বিফল করবো এবং দুশমনদের সম্মুখে তলোয়ার দ্বারা ও তাদের যারা প্রাণনাশ করতে চায় সেই লোকদের দ্বারা তাদেরকে নিপাত করবো; আমি তাদের লাশ খাদ্যের জন্য আসমানের পাখিদেরকে ও ভূমির পশুদেরকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এই স্থানে, আমি যিহূদা ও জেরুশালেমের পরিকল্পনাকে ধ্বংস করব। যারা তাদের প্রাণ নিতে চায়, আমি তাদের সেইসব শত্রুর হাতে তরোয়ালের আঘাতে তাদের প্রাণনাশ করব। আমি তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও ভূমির পশুদের আহার হিসেবে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি এই স্থানে যিহূদার ও যিরূশালেমের মন্ত্রণা বিফল করিব, এবং শত্রুগণের সম্মুখে খড়্গ দ্বারা ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্ত দ্বারা তাহাদিগকে নিপাত করিব; আমি তাহাদের শব খাদ্যের নিমিত্ত আকাশের পক্ষিগণকে ও ভূমির পশুদিগকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি এই স্থানে যিহূদার ও যিরূশালেমের মন্ত্রণা বিফল করিব, এবং শত্রুগণের সম্মুখে খড়্গ দ্বারা ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্ত দ্বারা তাহাদিগকে নিপাত করিব; আমি তাহাদের শব খাদ্যের নিমিত্ত আকাশের পক্ষিগণকে ও ভূমির পশুদিগকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘এই জায়গায় আমি যিহূদা ও যিরূশালেমের লোকদের পরিকল্পনা নষ্ট করব। যারা তাদের প্রাণ নিতে চায় তাদের সেই শত্রুদের দিয়ে যুদ্ধের মধ্যে আমি তাদের মেরে ফেলব এবং তাদের মৃতদেহ আকাশের পাখী ও বুনো পশুদের খাবার হিসাবে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘এই জায়গায় আমি এহুদা ও জেরুজালেমের লোকদের পরিকল্পনা নষ্ট করব। যারা তাদের প্রাণ নিতে চায় তাদের সেই শত্রুদের দিয়ে যুদ্ধের মধ্যে আমি তাদের মেরে ফেলব এবং তাদের লাশ আকাশের পাখী ও বুনো পশুদের খাবার হিসাবে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া ও জেরুশালেমবাসীর সমস্ত পরিকল্পনা এইস্থানে আমি ব্যর্থ করে দেব। তাদের শত্রুদের তাদের উপর বিজয়ী করব এবং যুদ্ধে তাদের হত্যা করব। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্য পশুদের আহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জায়গাতেই আমি যিহূদা এবং জেরুশালেমের লোকদের পরিকল্পনাগুলি ধ্বংস করব| শত্রু এই লোকদের তাড়া করবে এবং আমি তরবারির আঘাতে তাদের মৃত্যু দেখব| তাদের মৃতদেহ শকুন এবং বন্য জন্তুরা ছিঁড়ে খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জায়গায় আমি যিহূদা ও যিরূশালেমের পরিকল্পনা নষ্ট করব। আমি তাদেরকে তাদের শত্রুদের সামনে তরোয়াল দিয়ে এবং যারা তাদের প্রাণের খোঁজ করে তাদের হাতে পতিত করব। তখন তাদের মৃতদেহ আকাশের পাখী ও ভূমির পশুদের খাবার হিসাবে দেব।