Jeremiah 19:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এই নগর বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় করবো, যে কেউ এর কাছ দিয়ে যাতায়াত করবে, সে এর প্রতি উপস্থিত সকল আঘাত দেখে বিস্মিত হবে ও শিশ দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এই নগরকে বিধ্বস্ত করব এবং এই স্থান উপহাসের আস্পদস্বরূপ হবে। যে কেউ এই স্থানের পাশ দিয়ে যাবে, সে বিস্ময়ে এর সব যন্ত্রণা দেখে নিন্দা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি এই নগর বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় করিব, যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে ইহার [প্রতি উপস্থিত] সকল আঘাত দেখিয়া বিস্মিত হইবে, ও শিশ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি এই নগর বিস্ময়ের ও শিস শব্দের বিষয় করিব, যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে ইহার [প্রতি উপস্থিত] সকল আঘাত দেখিয়া বিস্মিত হইবে, ও শিস দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই শহরটাকে ধ্বংস করব এবং ঠাট্টার পাত্র করব; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই তার সব আঘাত দেখে ভয় পাবে ও ঠাট্টা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই শহরটাকে ধ্বংস করব এবং ঠাট্টার পাত্র করব; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই তার সব আঘাত দেখে ভয় পাবে ও ঠাট্টা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরীকে ধ্বংস করে আমি এমন ভয়াবহ করে তুলব যে পথচারী আতঙ্কে বিমূঢ় হয়ে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই শহর পারোপুরি ধ্বংস করে দেব| জেরুশালেমের পাশ দিয়ে যাবার সময় লোকরা শিস্ দিতে দিতে মাথা নাড়বে| যখন তারা দেখবে এই শহর কি করে ধ্বংস হয়েছিল তখন তারা আশ্চর্য্য হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি এই শহরটিকে ধ্বংস করব এবং ঠাট্টার পাত্র করে তুলব; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই তার আঘাত দেখে বিস্মিত হবে ও শিশ দেবে।