Jeremiah 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে যিরূশালেমে গিয়ে সেখানকার লোকদের কাছে এই কথা বলতে বললেন: “তোমার যৌবনের বিশ্বস্ততার কথা আমার মনে আছে। বিয়ের কনের মত তুমি কেমনভাবে আমাকে ভালবেসেছিলে আর যে দেশে চাষ করা হয় নি তেমন মরু-এলাকায় আমার পিছনে পিছনে গিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে জেরুজালেমে গিয়ে সেখানকার লোকদের কাছে এই কথা বলতে বললেন: “তোমার যৌবনের বিশ্বস্ততার কথা আমার মনে আছে। বিয়ের কনের মত তুমি কেমনভাবে আমাকে ভালবেসেছিলে আর যে দেশে চাষ করা হয় নি তেমন মরুভূমিতে আমার পিছনে পিছনে গিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের প্রতিজনের কাছে এই বার্তা আমাকে ঘোষণা করতে বললেন প্রভু পরমেশ্বর:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর বার্তা পৌঁছেছিল যিরমিয়র কাছে| প্রভুর বার্তা ছিল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল এবং তিনি বললেন,