Jeremiah 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তোমরা পার হয়ে সাইপ্রাস দ্বীপের উপকূলগুলোতে যাও, দেখ; আর কায়দারে লোক পাঠাও, সূক্ষ্ম বিবেচনা কর, দেখ, কখনও এমন হয়েছে কি না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা পার হয়ে সাইপ্রাসের উপকূলগুলিতে যাও এবং চেয়ে দেখো, কেদরে লোক পাঠাও এবং ভালো করে খোঁজখবর করো; দেখো তো সেখানে কোনোদিন এমন কিছু হয়েছে কি না:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তোমরা পার হইয়া কিত্তীয়দের উপকূল সমূহে যাও, দেখ; আর কেদরে লোক পাঠাও, সূক্ষ্ম বিবেচনা কর, দেখ, এমন কি হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তোমরা পার হইয়া কিত্তীয়দের উপকূল সমূহে যাও, দেখ; আর কেদরে লোক পাঠাও, সূক্ষ্ম বিবেচনা কর, দেখ, এমন কি হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা পার হয়ে সাইপ্রাস দ্বীপের সমুদ্র পারের দেশগুলোতে গিয়ে দেখ, কেদরে লোক পাঠিয়ে খুব ভাল করে লক্ষ্য কর। তোমরা দেখবে সেখানে এই রকম কোন কিছু কখনও হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা পার হয়ে সাইপ্রাস দ্বীপের সমুদ্র পারের দেশগুলোতে গিয়ে দেখ, কায়দারে লোক পাঠিয়ে খুব ভাল করে লক্ষ্য কর। তোমরা দেখবে সেখানে এই রকম কোন কিছু কখনও হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশ্চিমে সাইপ্রাস দ্বীপে যাও, পূর্বদিকে কেদরদেশে পাঠিয়ে দাও কাউকে, দেখবে, এমন ঘটনা কখনও ঘটেনি আগে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও, সমুদ্রের ওপারে কিত্তীয়দের দ্বীপে| কোন একজনকে কেদরের দেশে পাঠাও| দেখ আর কেউ কখনও এরকম করেছে কিনা| সেখানে দেখো কেউ তোমাদের মতো এই কাজ করছে কিনা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পার হয়ে কিত্তীয়দের উপকূলে গিয়ে দেখ, কেদরে দূত পাঠাও এবং খুব ভাল করে লক্ষ্য কর এবং দেখ যদি সেখানে এই রকম কোন কিছু কখনও হয়।