Jeremiah 2:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন জাতি কি নিজেদের দেবতাদের পরিবর্তন করেছে? সেই দেবতারা তো আল্লাহ্‌ নয়। কিন্তু আমার লোকেরা এমন বস্তুর সঙ্গে নিজেদের গৌরবের পরিবর্তন করেছে, যাতে উপকার নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও দেশ কি তাদের দেবদেবীদের পরিবর্তন করেছে? (যদিও তারা আদৌ কোনও দেবতাই নয়।) কিন্তু আমার প্রজারা তাদের ঈশ্বরের গৌরব অসার সব প্রতিমার সঙ্গে পরিবর্তন করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন জাতি কি আপনাদের দেবগণের পরিবর্ত্তন করিয়াছে? সেই দেবগণ ত ঈশ্বর নয়। কিন্তু আমার প্রজাগণ এমন বস্তুর সহিত আপনাদের গৌরবের পরিবর্ত্তন করিয়াছে, যাহাতে উপকার নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন জাতি কি আপনাদের দেবগণের পরিবর্তন করিয়াছে? সেই দেবগণ ত ঈশ্বর নয়। কিন্তু আমার প্রজাগণ এমন বস্তুর সহিত আপনাদের গৌরবের পরিবর্তন করিয়াছে, যাহাতে উপকার নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও জাতিদের দেব-দেবতারা ঈশ্বর নয় তবুও কোন জাতি নিজের দেব-দেবতার পরিবর্তন করে নি; কিন্তু আমার লোকেরা তাদের গৌরবময় ঈশ্বরের বদলে অপদার্থ দেবতাদের গ্রহণ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও জাতিদের দেব-দেবী মাবুদ নয় তবুও কোন জাতি নিজের দেব-দেবীর পরিবর্তন করে নি; কিন্তু আমার বান্দারা তাদের গৌরবময় আল্লাহ্‌র বদলে অপদার্থ দেবতাদের গ্রহণ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও জাতি কি কখনও আরাধ্য দেবতা বদল করেছে, অবশ্য যদিও সে প্রকৃত দেবতা নয়? কিন্তু আমার প্রজারা তাদের দেবতা আমাকে করেছে বদল, যে আমি তাদের এনে দিয়েছিলাম সম্মান ও গৌরব। ঐ দেবতারা তাদের জন্য কিছুই করতে পারেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোনও দেশ কি তাদের পুরানো দেবতাকে ছুঁড়ে ফেলে নতুন দেবতার উপাসনা করেছে? কিন্তু তাদের সেই দেবতারা সত্যিকারের দেবতা নয়| কিন্তু আমার লোকরা তাদের মহিমাময় ঈশ্বরের পরিবর্তে মূল্যহীন মূর্ত্তিগুলোর পূজা শুরু করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি জাতি কি দেবতাদের পরিবর্তন করেছে, যদিও তারা ঈশ্বর নয়? কিন্তু আমার প্রজারা যা তাদের কোন সাহায্য করতে পারে না তার সঙ্গে তাদের গৌরবের পরিবর্তন করেছে।