Jeremiah 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার লোকবৃন্দ দু’টি দোষ করেছে; জীবন্ত পানির ফোয়ারা যে আমি, আমাকে তারা ত্যাগ করেছে; আর নিজেদের জন্য কুয়া খনন করেছে, সেসব ভগ্ন কুয়া জলাধার হতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারণ আমার প্রজারা দুটি পাপ করেছে: আমি যে জীবন্ত জলের উৎস, সেই আমাকে তারা পরিত্যাগ করেছে, আর নিজেদের জন্য খনন করেছে ভাঙা জলাধার, যা জল ধরে রাখতে পারে না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার প্রজাবৃন্দ দুই দোষ করিয়াছে; জীবন্ত জলের উনুই যে আমি, আমাকে তাহারা ত্যাগ করিয়াছে; আর আপনাদের জন্য কূপ খুদিয়াছে, সেগুলি ভগ্ন কূপ, জলাধার হইতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার প্রজাবৃন্দ দুইটি দোষ করিয়াছে; জীবন্ত জলের উনুই যে আমি, আমাকে তাহারা ত্যাগ করিয়াছে; আর আপনাদের জন্য কূপ খনন করিয়াছে, সেইগুলি ভগ্ন কূপ, জলাধার হইতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমার লোকেরা দু’টা পাপ করেছে। জীবনদায়ী জলের ফোয়ারা যে আমি, সেই আমাকেই তারা ত্যাগ করেছে, আর নিজেদের জন্য এমন জল রাখবার জায়গা তৈরী করেছে যা ভাংগা, যাতে জল ধরে রাখা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমার বান্দারা দু’টা গুনাহ্‌ করেছে। জীবনদায়ী পানির ঝর্ণা যে আমি, সেই আমাকেই তারা ত্যাগ করেছে, আর নিজেদের জন্য এমন পানি রাখবার জায়গা তৈরী করেছে যা ভাংগা, যাতে পানি ধরে রাখা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুটি পাপ করেছে আমার প্রজারা; তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, ত্যাগ করেছে নিরন্তর উৎসারিত জলের প্রস্রবণ, আর মাটি খুঁড়ে তৈরি করেছে জলাধার, যাতে ফাটল ধরেছে, জল থাকে না সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার দেশের লোকরা দুটি ভুল কাজ করেছে| প্রথমতঃ যদিও আমি একটি জীবন্ত জলের ঝর্ণা তবু তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে| আমিই জলের অস্তিত্ব| দ্বিতীয়তঃ তারা নিজেদের জন্য কূপ খনন করেছে| তারা ভিন্ন দেবতার উপর আস্থা রেখেছে| কিন্তু সেগুলি ভাঙ্গা কূপ| জলাধার হতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার প্রজারা আমার বিরুদ্ধে দুটি পাপ করেছে: জীবন্ত জলের উনুই যে আমি, সেই আমাকেই তারা ত্যাগ করেছে, আর নিজেদের জন্য কুয়ো খুঁড়েছে, ভাঙ্গা কুয়ো, যা জল ধরে রাখতে পারে না।