Jeremiah 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুবসিংহরা তার উপরে গর্জন ও হুঙ্কার করেছে; তারা তার দেশ ধ্বংস করেছে; তার নগরগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে, নিবাসী কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহেরা গর্জন করেছে; তারা হুঙ্কার করেছে তার বিরুদ্ধে। তার দেশে তারা ধ্বংস করেছে; তার নগরগুলি হয়েছে ভস্মীভূত ও জনশূন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুবসিংহগণ তাহার উপরে গর্জ্জন ও হূঙ্কার করিয়াছে; তাহারা তাহার দেশ ধ্বংসিত করিয়াছে; তাহার নগর সকল দগ্ধ হইয়াছে, নিবাসী কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুবসিংহগণ তাহার উপরে গর্জন ও হুঙ্কার করিয়াছে; তাহারা তাহার দেশ ধ্বংসিত করিয়াছে; তাহার নগর সকল দগ্ধ হইয়াছে, নিবাসী কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিংহেরা গর্জন করেছে; তাকে দেখে গোঁ গোঁ করেছে। তার দেশ তারা পোড়ো জমি করে রেখেছে; তার শহরগুলো ধ্বংস করা হয়েছে, তাতে লোকজন নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিংহেরা গর্জন করেছে; তাকে দেখে গোঁ গোঁ করেছে। তার দেশ তারা পোড়ো জমি করে রেখেছে; তার শহরগুলো ধ্বংস করা হয়েছে, তাতে লোকজন নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে দেখে সিংহের মত গর্জন করে তারা, মরুভূমি করে দিয়েছে তার দেশ বিধ্বস্ত হয়েছে তার নগর-জনপদ, সব আজ পরিত্যক্ত নির্জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিংহ শাবকরা (শত্রুরা) ইস্রায়েলের প্রতি গর্জন করে উঠেছিল| তারা তার প্রতি হুংকার করেছে| তারা ইস্রায়েল দেশটিকে ধ্বংস করেছে| এমনকি শহরগুলিকে পোড়ানো হয়েছিল এবং সেখানে কোন মানুষ পড়ে ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুবসিংহেরা তার বিরুদ্ধে গর্জন করেছে। তারা প্রচুর আওয়াজ করেছে এবং তার দেশকে ভয়াবহ করে তুলেছে! তার শহরগুলি ধ্বংস করা হয়েছে, তাতে লোকজন কেউ নেই।