Jeremiah 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি নিজে নিজের প্রতি এটা ঘটাও নি? বাস্তবিক তোমার আল্লাহ্‌ মাবুদ যখন তোমাকে পথ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তুমি তাঁকে পরিত্যাগ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করার ফলে তোমরা নিজেরাই কি নিজেদের উপরে এইসব কিছু ডেকে আনোনি, যখন কি না তিনি অগ্রগামী হয়ে তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি আপনি আপনার প্রতি ইহা ঘটাও নাই? বাস্তবিক তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে পথ দিয়া লইয়া যাইতেছিলেন, তখন তুমি তাঁহাকে পরিত্যাগ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি নিজে নিজের প্রতি ইহা ঘটাও নাই? বাস্তবিক তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে পথ দিয়া লইয়া যাইতেছিলেন, তখন তুমি তাঁহাকে পরিত্যাগ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে ঠিক পথে চালাচ্ছিলেন তখন কি তুমি তাঁকে ত্যাগ করে এই সব নিজের উপর নিয়ে আস নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মাবুদ আল্লাহ্‌ যখন তোমাকে ঠিক পথে চালাচ্ছিলেন তখন কি তুমি তাঁকে ত্যাগ করে এই সব নিজের উপর নিয়ে আস নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল, তুমি নিজেই ডেকে এনেছ এ দুর্দৈব নিজের উপর! তুমি তোমার প্রভু পরমেশ্বর, আমাকে পরিত্যাগ করেছ, যখন আমি তোমাকে নিয়ে আসছিলাম পথ দেখিয়ে, তখনই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ক্ষতির কারণ তোমরা নিজেরাই| কেননা প্রভু তোমার ঈশ্বর যখন তোমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছিলেন তখন তোমরা নিজেরাই তাঁকে ত্যাগ করে দূরে সরে গিয়েছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি নিজেই এই সব ঘটাও নি যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে পথ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তুমি তাঁকে ত্যাগ করেছ?