Jeremiah 2:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন শীহোর নদীর পানি পান করতে মিসরের পথে কেন যাচ্ছ? অথবা ফোরাত নদীর পানি পান করতে আশেরিয়া দেশের পথে কেন যাচ্ছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন কেন মিশরে যাচ্ছ নীলনদের জলপান করার জন্য? এবং কেন আসিরিয়াতে যাচ্ছ ইউফ্রেটিস নদীর জলপান করার জন্য?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন শীহোর নদীর জল পান করিতে মিসরের পথে কেন যাইতেছ? অথবা ফরাৎ নদীর জল পান করিতে অশূরের পথে কেন যাইতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন শীহোর নদীর জল পান করিতে মিসরের পথে কেন যাইতেছ? অথবা ফরাৎ নদীর জল পান করিতে অশূরের পথে কেন যাইতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন নীল নদীর জল খাবার জন্য কেন তুমি মিসরে যাচ্ছ? ইউফ্রেটিস নদীর জল খাবার জন্য কেন তুমি আসিরিয়া দেশে যাচ্ছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন নীল নদের পানি খাবার জন্য কেন তুমি মিসরে যাচ্ছ? ফোরাত নদীর পানি খাবার জন্য কেন তুমি আশেরিয়া দেশে যাচ্ছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি ভেবেছ মিশরে ফিরে গেলে, নীল নদীর জল পান করলে তুমি লাভবান হবে? ভেবেছ কি, আসিরিয়ায় ফিরে গেলে, ইউফ্রেটিস নদীর জল পান করলে লাভবান হবে তুমি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা, এবার ভাবো: ওটি কি তোমাদের মিশরে যেতে সাহায্য করেছিল? ওটি কি তোমাদের সাহায্য করেছিল নীল নদের জল পান করতে? না! সেটি কি তোমাদের অশূরে যেতে সাহায্য করেছিল? ওটি কি তোমাদের সাহায্য করেছিল ফরাৎ নদীর জল পান করতে? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন নীল নদীর জল পান করার জন্য কেন মিশরের পথে যাচ্ছ? ইউফ্রেটিস নদীর জল পান করার জন্য কেন অশূরের পথে যাচ্ছ?