Jeremiah 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত অনেক দিন হল, আমি তোমার জোয়াল ভেঙ্গে ফেলেছিলাম, তোমার বন্ধনগুলো কেটে ফেলেছিলাম; আর তুমি বলেছিলে, আমি গোলামী করবো না; বাস্তবিক সমস্ত উঁচু পর্বতের উপরে ও সমস্ত সবুজ গাছের তলে তুমি নত হয়ে জেনা করে আসছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বহুপূর্বে তোমরা তোমাদের জোয়াল ভেঙেছিলে এবং তোমাদের বন্ধন ছিঁড়ে ফেলেছিলে। তোমরা বলেছিলে, ‘আমরা তোমার সেবা করব না!’ বাস্তবিকই, প্রত্যেকটি উঁচু পাহাড়-চূড়ায় ও প্রত্যেকটি সবুজ গাছের তলায়, তোমরা বেশ্যাদের মতো মাটিতে প্রণত হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ দীর্ঘকাল হইল, আমি তোমার যোঁয়ালি ভগ্ন করিয়াছিলাম, তোমার বন্ধন সকল ছেদন করিয়াছিলাম; আর তুমি বলিয়াছিলে, আমি দাসত্ব করিব না বাস্তবিক সমস্ত উচ্চ পর্ব্বতের উপরে ও সমস্ত হরিৎপর্ণ বৃক্ষের তলে তুমি নত হইয়া ব্যভিচার করিয়া আসিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ দীর্ঘকাল হইল, আমি তোমার জোঁয়ালি ভগ্ন করিয়াছিলাম, তোমার বন্ধন সকল ছেদন করিয়াছিলাম; আর তুমি বলিয়াছিলে, আমি দাসত্ব করিব না; বাস্তবিক সমস্ত উচ্চ পর্বতের উপরে ও সমস্ত হরিৎপর্ণ বৃক্ষের তলে তুমি নত হইয়া ব্যভিচার করিয়া আসিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অনেক দিন আগেই তুমি তোমার জোয়াল ভেংগে বাঁধন ছিঁড়ে ফেলেছ; তুমি বলেছ, ‘আমি তোমার সেবা করব না।’ তুমি প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও ডালপালা ছড়ানো প্রত্যেকটি সবুজ গাছের নীচে বেশ্যার মত শুয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অনেক দিন আগেই তুমি তোমার জোয়াল ভেংগে বাঁধন ছিঁড়ে ফেলেছ; তুমি বলেছ, ‘আমি তোমার এবাদত করব না।’ তুমি প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও ডালপালা ছড়ানো প্রত্যেকটি সবুজ গাছের নীচে বেশ্যার মত শুয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেনঃ হে ইসরায়েল, বহুকাল আগে তুমি আমার কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছিলে, করেছিলে অস্বীকার আমার বাধ্য হয়ে চলতে, আরাধনা করতে আমায়। প্রতিটি উচ্চ পর্বতে, প্রতিটি শ্যামল বৃক্ষতলে আরাধনা করতে তুমি উর্বরতা দানের দেবতাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা, অনেককাল আগে তুমি তোমার জোয়াল ভেঙ্গেছিলে| তুমি আমাকে তোমায় নিয়ন্ত্রণ করতে অস্বীকার করেছিলে| তুমি আমাকে বলেছিলে, ‘আমি তোমার অনুগামী নই|’ সেই সময় থেকে, প্রতিটি পর্বতের চূড়ায় এবং প্রতিটি গাছের নীচে তুমি বেশ্যা বৃত্তিতে লিপ্ত ছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক দিন আগেই আমি তোমার জোয়াল ভেঙে ফেলেছি; আমি তোমার বন্ধন ছিঁড়ে ফেলেছি। তবুও তুমি বলেছ, “আমি তোমার সেবা করব না!” তুমি প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও প্রত্যেকটি সবুজ গাছের নীচে নত হয়েছ, তুমি ব্যভিচারী।