Jeremiah 2:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তো একেবারে উৎকৃষ্ট জাতের উত্তম আঙ্গুরলতা করে তোমাকে রোপণ করেছিলাম, তুমি কেমন করে বিকৃত হয়ে আমার কাছে বিজাতীয় আঙ্গুরলতার ডাল হলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে উৎকৃষ্ট দ্রাক্ষালতারূপে রোপণ করেছিলাম, সর্বোত্তম প্রজাতি নির্বাচন করার মতো করে। তোমরা কীভাবে আমার বিরুদ্ধে এক বিকৃত, বন্য দ্রাক্ষালতা হয়ে বেড়ে উঠলে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ত সর্ব্বতোভাবে প্রকৃত বীজোৎপন্ন উত্তম দ্রাক্ষালতা করিয়া তোমাকে রোপন করিয়াছিলাম, তুমি কেমন করিয়া বিকৃত হইয়া আমার কাছে বিজাতীয় দ্রাক্ষালতার শাখা হইলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ত সর্বতোভাবে প্রকৃত বীজোৎপন্ন উত্তম দ্রাক্ষালতা করিয়া তোমাকে রোপণ করিয়াছিলাম, তুমি কেমন করিয়া বিকৃত হইয়া আমার কাছে বিজাতীয় দ্রাক্ষালতার শাখা হইলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তো তোমাকে বাছাই করা বীজ থেকে জন্মানো ভাল আংগুরের চারা হিসাবে লাগিয়েছিলাম; তাহলে কেমন করে তুমি একটা মন্দ বুনো আংগুর গাছ হয়েছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তো তোমাকে বাছাই করা বীজ থেকে জন্মানো ভাল আংগুরের চারা হিসাবে লাগিয়েছিলাম; তাহলে কেমন করে তুমি একটা খারাপ বুনো আংগুর গাছ হয়েছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেরা একটি দ্রাক্ষালতার চারার মত তোমায় রোপণ করেছিলাম আমি। সে চারা তৈরি করা হয়েছিল উৎকৃষ্ট বীজ থেকে। কিন্তু দেখ, এখন তুমি কি হয়েছ! তুমি এখন একটি নিকৃষ্ট বুনো দ্রাক্ষালতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা, আমি তোমাকে বিশেষ দ্রাক্ষা গাছ হিসেবে বপন করেছিলাম| তোমার বীজে তো কোন দোষ ছিল না| তাহলে কি করে তুমি একটি ভিন্ন জাতের দ্রাক্ষা কুঞ্জে পরিণত হলে, যেটি শুধুই বাজে দ্রাক্ষা ধারণ করে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তো তোমাকে সম্পূর্ণ ভালো বীজ থেকে জন্মানো আঙ্গুরলতা হিসাবে রোপণ করেছিলাম। অথচ কেমন করে তুমি আমার থেকে আলাদা হয়ে একটি অন্য জাতির মন্দ আঙ্গুরগাছ হয়ে গেলে?