Jeremiah 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কেমন করে বলতে পার, আমি নাপাক নই, বাল দেবতাদের পিছনে যাই নি? উপত্যকাতে তোমার পথ দেখ; যা করেছ, তা চিন্তা করে দেখ; তুমি তোমার পথে ভ্রমণকারিণী উট; তুমি মরুভূমি-পরিচিতা বন্য গাধী,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কীভাবে তুমি বলো যে, ‘আমি অশুচি নই; আমি বায়াল-দেবতার পিছনে দৌড়াইনি’? উপত্যকায় যেসব আচরণ করেছ, সেগুলি মনে করো। তুমি এক চঞ্চল মাদি উট, যে যেখানে সেখানে দৌড়ে বেড়ায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কেমন করিয়া বলিতে পার, আমি অশুচি নহি, বাল [দেবগণের] পশ্চাতে যাই নাই? উপত্যকাতে তোমার পথ দেখ; যাহা করিয়াছ, তাহা জ্ঞাত হও; তুমি আপন পথে ভ্রমণকারিণী উষ্ট্রী; তুমি প্রান্তরপরিচিতা বন্য গর্দ্দভী,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কেমন করিয়া বলিতে পার, আমি অশুচি নহি, বাল [দেবগণের] পশ্চাতে যাই নাই? উপত্যকাতে তোমার পথ দেখ; যাহা করিয়াছ, তাহা জ্ঞাত হও; তুমি আপন পথে ভ্রমণকারিণী উষ্ট্রী; তুমি প্রান্তর-পরিচিতা বন্য গর্দভী,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কেমন করে বলতে পার যে, তুমি অশুচি নও, তুমি বাল দেবতাদের পিছনে দৌড়াও নি? ভেবে দেখ, তুমি উপত্যকাতে কেমন ব্যবহার করেছিলে; তুমি যা করেছ তা চিন্তা কর। তুমি যেন পুরুষ উটের সংগে মিলিত হওয়ার জন্য এখানে-সেখানে দৌড়ানো স্ত্রী-উট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কেমন করে বলতে পার যে, তুমি নাপাক নও, তুমি বাল দেবতাদের পিছনে দৌড়াও নি? ভেবে দেখ, তুমি উপত্যকাতে কেমন ব্যবহার করেছিলে; তুমি যা করেছ তা চিন্তা কর। তুমি যেন পুরুষ উটের সংগে মিলিত হওয়ার জন্য এখান্তেসেখানে দৌড়ানো স্ত্রী-উট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তুমি বল যে নিজেকে অশুচি করনি তুমি, আরাধনা করনি কখনও বেল দেবতার? দেখ, কি ভাবে তুমি পাপাচার করেছ উপত্যকার বুকে। কামনায় জর্জরিত বন্য গর্দভীর মত
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা, কি করে তুমি বলতে পারলে, ‘আমি অশুচি নই, কিন্তু তুমি কি বাল মূর্ত্তির পেছনে ছুটে বেড়াও নি?’ একবার ভাবো এই উপত্যকায় তুমি আর কি কি করেছিলে| তুমি এক জায়গা থেকে আর এক জায়গায় দৌড়ে বেড়ানো একটি স্ত্রী-উটের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কিভাবে বলতে পার, আমি অশুচি নই! আমি বাল দেবতাদের পিছনে যাই নি? উপত্যকাতে তোমার আচরণের দিকে দেখ! তুমি যা করেছ তা বোঝো, তুমি নিজের পথে এদিক ওদিক ঘুরে বেড়ানো উট!