Jeremiah 2:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা অভিলাষক্রমে বায়ু আহার করে; তার কামাবেশে কে তাকে ফিরাতে পারে? যারা তার খোঁজ করে তারা নিজেদের ক্লান্ত করবে না, তার নিয়মিত মাসে তাকে পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন মরুভূমিতে চরে বেড়ানো এক বন্য গর্দভী, যে তার বাসনা পূরণের জন্য বাতাস শুঁকে বেড়ায়, তার তীব্র কামনাকে কে রোধ করতে পারে? যে গাধাগুলি তার খোঁজ করে, তাদের আর হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াতে হবে না, মিলনঋতুতে ওরা ঠিক ওই গর্দভীকে খুঁজে নেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা অভিলাষক্রমে বায়ু আহার করে; তাহার কামাবেশে কে তাহাকে ফিরাইতে পারে? যাহারা তাহার অন্বেষণ করে, তাহারা আপনাদিগকে ক্লান্ত করিবে না, তাহার [নিয়মিত] মাসে তাহাকে পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা অভিলাষক্রমে বায়ু আহার করে; তাহার কামাবেশে কে তাহাকে ফিরাইতে পারে? যাহারা তাহার অন্বেষণ করে তাহারা আপনাদিগকে ক্লান্ত করিবে না, তাহার [নিয়মিত] মাসে তাহাকে পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যেন মরু-এলাকায় থাকা একটা বুনো গাধী, যে খুব বেশী কামনার জন্য বাতাস শুঁকে বেড়ায়। দেহে মিলিত হবার উত্তেজনার সময়ে কে তাকে থামিয়ে রাখতে পারে? যে গাধাগুলো তার খোঁজ করে তারা ক্লান্ত হবে না; মিলনের সময় হলে তারা সহজে তাকে খুঁজে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যেন মরুভূমিতে থাকা একটা বুনো গাধী, যে খুব বেশী কামনার জন্য বাতাস শুঁকে বেড়ায়। দেহে মিলিত হবার উত্তেজনার সময়ে কে তাকে থামিয়ে রাখতে পারে? যে গাধাগুলো তার খোঁজ করে তারা ক্লান্ত হবে না; মিলনের সময় হলে তারা সহজে তাকে খুঁজে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছুটে চলেছ তুমি মরুভূমির দিকে স্খলিত চরণে। সে যকন কামাবেগে মত্ত হয়, তখন কে পারে তাকে নিয়ন্ত্রণ করতে? কোন গর্দভকে তখন তার পিছনে ছুটে ক্লান্ত হতে হয় না, প্রজননের সময়ে তাকে পাওয়া যায় সহজেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি একটি বন্য গর্দ্দভীর মতো যে মরুভূমিতে বাস করে| কামাবেশে সে যখন বাতাসের গন্ধ শোঁকে তখন কে তাকে থামাতে পারে? সমস্ত পুরুষ যারা তাকে চায়, তাদের নিজেদের ক্লান্ত করবার দরকার নেই কারণ কামক্রিয়ার সময় তারা তাকে সহজেই খুঁজে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মরুপ্রান্তে অভ্যস্ত, একটি বুনো গাধা, যে জীবনের আকাঙ্খা করে এবং অনুপযোগী বাতাসের আকুলভাবে কামনা করে! কে তাকে ফেরাতে পারে যখন সে কামনার উদ্দীপনায় থাকে? যে তার খোঁজ করে সে নিজেকেই ক্লান্ত করে। তার উদ্দীপনার মাসে তারা তার কাছে যায়।