Jeremiah 2:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবধান, পাছে তোমার পায়ের জুতা নষ্ট হয় ও তোমার কণ্ঠনালী তৃষ্ণায় শুকিয়ে যায়! কিন্তু তুমি বলেছ, আশা নেই, না, কেননা আমি বিদেশীদেরকে মহব্বত করে আসছি, তাদেরই পিছনে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পা জুতো-বিহীন এবং গলা শুকনো না হওয়া পর্যন্ত দৌড়িয়ো না। কিন্তু তুমি বললে, ‘ওসব কথা বলে কোনো লাভ নেই! আমি বিজাতীয় দেবদেবীদের ভালোবাসি, এবং আমি অবশ্যই তাদের অনুগামী হব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন চরণ পাদুকা-রহিত ও গলার নলী শুষ্ক হইতে দিও না। কিন্তু তুমি বলিয়াছ, আশা নাই, না, কেননা আমি বিদেশীদিগকে প্রেম করিয়া আসিতেছি, তাহাদেরই পশ্চাতে যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন চরণ পাদুকা-রহিত ও গলার নলী শুষ্ক হইতে দিও না। কিন্তু তুমি বলিয়াছ, আশা নাই, না, কেননা আমি বিদেশীদিগকে প্রেম করিয়া আসিতেছি, তাহাদেরই পশ্চাতে যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সাবধান হও, না হলে তোমার পায়ের জুতা নষ্ট হয়ে যাবে আর তোমার গলাও শুকিয়ে যাবে। কিন্তু তুমি বলছ, ‘কোন লাভ নেই। আমি দেব-দেবতাদের ভালবাসি, তাদের পিছনেই আমি যাব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সাবধান হও, না হলে তোমার পায়ের জুতা নষ্ট হয়ে যাবে আর তোমার গলাও শুকিয়ে যাবে। কিন্তু তুমি বলছ, ‘কোন লাভ নেই। আমি দেব-দেবীদের ভালবাসি, তাদের পিছনেই আমি যাব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, অপর দেবতাদের পিছনে ছুটে ক্লান্ত করো না চরণ তোমার, তৃষিত হয়ো না তাদের জন্য। কিন্তু তুমি বললে, না আমি আর ফিরতে পারি না। কনানীয় দেবতাদের আমি ভালবেসেছি, আমি তাদেরই করব অনুসরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা মূর্ত্তির পিছনে ছোটা বন্ধ করো| ঐ দেবতাদের জন্য পিপাসিত হওয়া বন্ধ করো| কিন্তু তুমি বললে, ‘আমি ফিরতে পারব না| আমি ঐ দেবতাদের ভালোবাসি| আমি ওদেরই পূজা করতে চাই|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার পা খালি ও তোমার গলা পিপাসিত হওয়া থেকে রক্ষা কর। কিন্তু তুমি বলেছ, এটা আশাহীন! না, আমি বিদেশীদের ভালবাসি এবং তাদের পিছনেই যাব!