Jeremiah 2:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চোর ধরা পড়লে যেমন লজ্জিত হয়, তেমনি ইসরাইল-কুল ও তাদের বাদশাহ্‌রা, কর্মকর্তারা, ইমামেরা ও নবীরা লজ্জিত হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“চোর ধরা পড়লে যেমন অপমানিত বোধ করে ঠিক তেমনি ইস্রায়েল জাতিও অপমানিত হবে, তারা, তাদের রাজারা, তাদের রাজকর্মচারিবৃন্দ, তাদের যাজকেরা ও তাদের ভাববাদীরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চোর ধরা পড়িলে যেমন লজ্জিত হয়, তেমনি ইস্রায়েল-কুল, আপনারা ও তাহাদের রাজগণ, অধ্যক্ষবর্গ, যাজকগণ ও ভাববাদিগণ লজ্জিত হইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চোর ধরা পড়িলে যেমন লজ্জিত হয়, তেমনি ইস্রায়েল-কুল, আপনারা ও তাহাদের রাজগণ, অধ্যক্ষবর্গ, যাজকগণ ও ভাববাদিগণ লজ্জিত হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“চোর ধরা পড়লে যেমন অসম্মানিত হয় তেমনি ইস্রায়েলের বংশ অসম্মানিত হয়েছে। তারা নিজেরা, তাদের রাজারা ও কর্মচারীরা, তাদের পুরোহিতেরা ও নবীরা সবাই অসম্মানিত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“চোর ধরা পড়লে যেমন অসম্মানিত হয় তেমনি বনি-ইসরাইলরা অসম্মানিত হয়েছে। তারা নিজেরা, তাদের বাদশাহ্‌রা ও কর্মচারীরা, তাদের ইমামেরা ও নবীরা সবাই অসম্মানিত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, চোর ধরা পড়লে যেমন সে অপমানিত ও লাঞ্ছিত হয়, ঠিক তেমনই লাঞ্ছিত হবে ইসরায়েলের সমস্ত মানুষ—তোমাদের রাজা, রাজকর্মচারী, পুরোহিত ও প্রবক্তা নবী সকলেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন চোর চুরি করবার সময় মানুষের হাতে ধরা পড়লে যেমন লজ্জা পায়, তেমনি ইস্রায়েলীয়রা লজ্জিত, ইস্রায়েলের রাজারা, যাজকরা এবং ভাববাদীরাও লজ্জিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“চোর ধরা পড়লে যেমন লজ্জিত হয়, তেমনি ইস্রায়েলের বংশ লজ্জিত হয়েছে, তারা, তাদের রাজারা, তাদের কর্মকর্তারা, তাদের যাজকেরা ও ভাববাদীরা!