Jeremiah 2:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তারা কাঠকে বলে, তুমি আমার পিতা; শিলাকে বলে, তুমি আমার জননী; তারা আমার প্রতি পিঠ ফিরিয়েছে, মুখ নয়; কিন্তু বিপদ কালে তারা বলবে, ‘তুমি উঠ, আমাদেরকে নিস্তার কর’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কাঠের টুকরোকে বলে, ‘তুমি আমার বাবা,’ এবং পাথরের খণ্ডকে বলে, ‘তুমি আমার জন্মদাত্রী।’ তারা আমার দিকে তাদের মুখ নয়, তাদের পিঠ ফিরিয়েছে; কিন্তু সংকট-সমস্যার সময় তারা বলে, ‘তুমি এসে আমাদের বাঁচাও!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তাহারা কাষ্ঠকে বলে, তুমি আমার পিতা; শিলাকে বলে, তুমি আমার জননী; তাহারা আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়; কিন্তু বিপৎকালে তাহারা বলিবে, ‘তুমি উঠ, আমাদিগকে নিস্তার কর’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তাহারা কাষ্ঠকে বলে, তুমি আমার পিতা; শিলাকে বলে, তুমি আমার জননী; তাহারা আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়; কিন্তু বিপদকালে তাহারা বলিবে, ‘তুমি উঠ, আমাদিগকে নিস্তার কর’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কাঠকে বলে, ‘তুমি আমার বাবা,’ আর পাথরকে বলে, ‘তুমি আমার মা।’ তারা আমার দিকে তাদের মুখ ফিরায় নি, ফিরিয়েছে তাদের পিছন দিক; তবুও বিপদের সময় তারা বলে, ‘তুমি এস, আমাদের উদ্ধার কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কাঠকে বলে, ‘তুমি আমার আব্বা,’ আর পাথরকে বলে, ‘তুমি আমার আম্মা।’ তারা আমার দিকে তাদের মুখ ফিরায় নি, ফিরিয়েছে তাদের পিছন দিক; তবুও বিপদের সময় তারা বলে, ‘তুমি এস, আমাদের উদ্ধার কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, যারা গাছকে পিতা বল আর পাহাড়কে বল মাতা—তোমরা সকলেই হবে লাঞ্ছিত ও অপমানিত। এই ঘটনা ঘটবেই কারণ তোমরা আমার কাছে ফিরে না এসে মুখ ফিরিয়ে চলে গেছ। কিন্তু বিপদে পড়লে আমাকেই ডাক উদ্ধার করার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বস্তুত, তারা একটি কাঠের টুকরোকে বলে, ‘তুমি আমার পিতা!’ তারা একটি পাথরকে বলে, ‘তুমি আমাকে জন্ম দিয়েছ|’ তারা আমার দিকে তাকায় না| তারা আমার দিকে তাদের পেছন ফিরিয়েছে| কিন্তু বিপদে পড়লে এই যিহূদার লোকরাই লজ্জিত হয়ে আমাকে বলবে, ‘এসো, আমাদের উদ্ধার করো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরাই তারা যারা কাঠকে বলে, ‘তুমি আমার বাবা’ এবং পাথরকে বলে, ‘তুমি আমার জন্ম দিয়েছ।’ তারা আমার দিকে পিছন ফিরিয়েছে, তাদের মুখ ফেরায় নি। তবুও, বিপদের দিন তারা বলে, ‘ওঠ এবং আমাদের উদ্ধার কর!’