Jeremiah 2:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি নিজের জন্য যাদেরকে নির্মাণ করেছ, তোমার সেই দেবতারা কোথায়? তারাই উঠুক, যদি বিপদ কালে তোমাকে নিস্তার করতে পারে; কেননা হে এহুদা, তোমার যত নগর, তত দেবতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমাদের হাতে গড়া ওইসব দেবদেবী কোথায় থাকে? ওরা যদি তোমাদের রক্ষা করতে পারে, তবে তোমাদের সংকটকালে ওরা আসুক! কারণ হে যিহূদা, তোমার মধ্যে যতগুলি নগর আছে, তোমার দেবদেবীর সংখ্যাও ঠিক ততগুলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি আপনার জন্য যাহাদিগকে নির্ম্মাণ করিয়াছ, তোমার সেই দেবতারা কোথায়? তাহারাই উঠুক, যদি বিপৎকালে তোমাকে নিস্তার করিতে পারে; কেননা হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি আপনার জন্য যাহাদিগকে নির্মাণ করিয়াছ, তোমার সেই দেবতারা কোথায়? তাহারাই উঠুক, যদি বিপদকালে তোমাকে নিস্তার করিতে পারে; কেননা হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিহূদা, তুমি নিজের জন্য যে দেব-দেবতা বানিয়েছ তারা তখন কোথায় থাকে? যখন তুমি বিপদে পড় তখন যদি তারা তোমাকে উদ্ধার করতে পারে তবে তারা আসুক, কারণ তোমার যতগুলো শহর আছে ততগুলো দেব-দেবতাও আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে এহুদা, তুমি নিজের জন্য যে দেব-দেবী বানিয়েছ তারা তখন কোথায় থাকে? যখন তুমি বিপদে পড় তখন যদি তারা তোমাকে উদ্ধার করতে পারে তবে তারা আসুক, কারণ তোমার যতগুলো শহর আছে ততগুলো দেব-দেবীও আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোথায় তোমার সেই দেবকুল, যাদের তুমি গড়েছ নিজেদের জন্য? তোমরা যেদিন বিপদে পড়বে, সেদিন তাদেরই বলো উদ্ধার করতে, যদি তারা পারে। যিহুদীয়া, তোমার যত নগর আছে, দেবতাও আছে ততগুলিই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখা যাক, তোমাদের তৈরী করা মূর্ত্তিরা এসে বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে পারে কি না? যিহূদা তোমাদের যত শহর, তত দেবতা| দেখি তারা কি ভাবে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি নিজের জন্য যে দেবতা বানিয়েছ তারা কোথায়? তাদের উঠতে দাও যদি তোমাদের বিপদের দিন তারা তোমাকে উদ্ধার করতে পারে, কারণ তোমাদের মূর্তিগুলি তোমাদের যিহূদার শহরগুলির সংখ্যার সমান।”