Jeremiah 2:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের সন্তানদেরকে বৃথাই আঘাত করেছি; তারা শাসন গ্রাহ্য করলো না; তোমাদেরই তলোয়ার বিনাশক সিংহের মত তোমাদের নবীদেরকে গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি বৃথাই তোমার প্রজাদের শাস্তি দিয়েছি; তারা আমার শাসনে কর্ণপাত করেনি। তোমাদের তরোয়াল তোমাদের ভাববাদীদের হত্যা করেছে যেভাবে বিনাশকারী সিংহ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের সন্তানগণকে বৃথাই আঘাত করিয়াছি; তাহারা শাসন গ্রাহ্য করিল না; তোমাদেরই খড়্‌গ বিনাশক সিংহের ন্যায় তোমাদের ভাববাদিগণকে গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের সন্তানগণকে বৃথাই আঘাত করিয়াছি; তাহারা শাসন গ্রাহ্য করিল না; তোমাদেরই খড়্‌গ বিনাশক সিংহের ন্যায় তোমাদের ভাববাদিগণকে গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের বৃথাই শাস্তি দিয়েছি; তোমরা শাসন অগ্রাহ্য করেছ। খিদে-পাওয়া সিংহের মত তোমাদের তলোয়ার তোমাদের নবীদের গ্রাস করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের বৃথাই শাস্তি দিয়েছি; তোমরা শাসন অগ্রাহ্য করেছ। খিদে-পাওয়া সিংহের মত তোমাদের তলোয়ার তোমাদের নবীদের গ্রাস করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে শাস্তি দিয়েছি, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তোমাকে সংশোধন করতে তুমি আমাকে দিলে না। ক্রুদ্ধ সিংহের মত তুমি হত্যা করেছ তোমার প্রবক্তা নবীদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের, যিহূদার লোকদের শাস্তি দিয়েছিলাম, কিন্তু সেটা সাহায্য করেনি| তোমরা কোন শিক্ষা পাও নি| যে সব ভাববাদীরা তোমাদের কাছে এসেছিল তাদেরও তরবারি দিয়ে হত্যা করেছো| তোমরা হিংস্র সিংহের মতো ভাববাদীদের হত্যা করেছো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের লোকেদের বৃথাই শাস্তি দিয়েছি; তারা শাসন গ্রাহ্য করে নি। তোমাদের তরোয়াল সর্বনাশক সিংহের মত তোমাদের ভাববাদীদের গিলে ফেলেছে!