Jeremiah 2:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কুমারী কি নিজের ভূষণ ও কন্যা কি নিজের মেখলা ভুলে যেতে পারে? কিন্তু আমার লোক অসংখ্য দিন আমাকে ভুলে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো যুবতী কি তার অলংকারগুলিকে, কোনো কনে কি তার বিয়ের অলংকারকে ভুলে যেতে পারে? কিন্তু কত অসংখ্য বছর হয়ে গেল, আমার প্রজারা আমাকে ভুলে রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কুমারী কি আপন ভূষণ, ও কন্যা কি আপন মেখলা ভুলিয়া যাইতে পারে? কিন্তু আমার লোক অসংখ্য দিন আমাকে ভুলিয়া রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কুমারী কি আপন ভূষণ, ও কন্যা কি আপন মেখলা ভুলিয়া যাইতে পারে? কিন্তু আমার লোক অসংখ্য দিন আমাকে ভুলিয়া রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন মেয়ে কি তার অলংকার সম্বন্ধে ভুলে যেতে পারে? কোন বিয়ের কনে কি তার বিয়ের গহনা-গাঁটি সম্বন্ধে ভুলে যেতে পারে? কিন্তু আমার লোকেরা অনেক অনেক দিন ধরে আমাকে ভুলে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন মেয়ে কি তার অলংকার সম্বন্ধে ভুলে যেতে পারে? কোন বিয়ের কনে কি তার বিয়ের গহনা-গাঁটি সম্বন্ধে ভুলে যেতে পারে? কিন্তু আমার বান্দারা অনেক অনেক দিন ধরে আমাকে ভুলে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও যুবতী কন্যা কি তার অলঙ্কারের কথা ভুলতে পারে কিম্বা নববধূ কি ভুলতে পারে তার বিবাহের বেশ? কিন্তু আমার প্রজারা আমাকে ভুলে গেছে বার বার। সে যে কতবার, সে কথা আর মনে নেই!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন যুবতী তার গহনাকে ভুলতে পারে না| কোন কনে তার বিয়ের পোশাকের কথা ভুলে যায় না| কিন্তু আমার লোকরা আমাকে বহুবার ভুলে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন কুমারী কি তার গয়না, কোন কনে কি তার ঘোমটা ভুলে যেতে পারে? অথচ আমার লোকেরা অনেক দিন ধরে আমাকে ভুলে গিয়েছে!