Jeremiah 2:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি প্রেমের অনুসন্ধান করতে তোমার পথ কেমন প্রস্তুত করেছ! এই কারণ তুমি দুষ্টদেরকেও তোমার পথ শিখিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রেমের অনুসন্ধান করার জন্য, তুমি কত দক্ষতা অর্জন করেছ! এমনকি সবচেয়ে খারাপ মহিলাও তোমার পথ থেকে শিক্ষা নিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রেমের অনুসন্ধান করিতে আপন পথ কেমন প্রস্তুত করিয়াছ। এই কারণ তুমি দুষ্টদিগকেও তোমার পথ শিখাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রেমের অনুসন্ধান করিতে আপন পথ কেমন প্রস্তুত করিয়াছ। এই কারণ তুমি দুষ্টদিগকেও তোমার পথ শিখাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যিহূদা, তুমি প্রেমের পিছনে ধাওয়া করতে কেমন পাকা! সবচেয়ে খারাপ স্ত্রীলোকও তোমার পথ দেখে শিখতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে এহুদা, তুমি প্রেমের পিছনে ধাওয়া করতে কেমন পাকা! সবচেয়ে খারাপ স্ত্রীলোকও তোমার পথ দেখে শিখতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিশ্চিতভাবেই তুমি জান, প্রেমিকদের পিছনে কি করে ছুটতে হয়। অতি নিকৃষ্ট রমণীও এই বিদ্যা তোমার কাছে শিখতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা, তুমি খুব ভালো করেই জানো কিভাবে প্রেমিকদের (মূর্ত্তির) পেছনে দৌড়তে হয়| তুমি কুকর্ম করতে শিখে গিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার প্রেম খোঁজার পথ কত সুন্দর তৈরী করেছ! এমনকি খারাপ স্ত্রীলোকদেরও তোমার পথ শিখিয়েছ।