Jeremiah 2:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার পোশাকে নির্দোষ দীনহীন লোকদের রক্ত পাওয়া যাচ্ছে; তুমি তাদেরকে সিঁধ কাটার সময়ে ধর নি, কিন্তু এসব এই দুষ্কর্ম করার পরেও তুমি বলেছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পোশাকে দেখা যাচ্ছে নির্দোষ দরিদ্রদের রক্তের দাগ, যদিও তোমার ঘরে তুমি তাদের সিঁধ কাটতে দেখনি। এত কিছু সত্ত্বেও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার বস্ত্রের অঞ্চলে নির্দ্দোষ দীনহীন প্রাণীদের রক্ত পাওয়া যাইতেছে; তুমি তাহাদিগকে সিঁধ কাটিবার সময়ে ধর নাই, কিন্তু ঐ সকলের উপরে [এই দুষ্ক্রিয়াও করিয়াছ];
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার বস্ত্রের অঞ্চলে নির্দোষ দীনহীন প্রাণীদের রক্ত পাওয়া যাইতেছে; তুমি তাহাদিগকে সিঁধ কাটিবার সময়ে ধর নাই, কিন্তু ঐ সকলের উপরে [এই দুষ্ক্রিয়াও করিয়াছ];
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার কাপড়-চোপড়ে নির্দোষ গরীবের রক্ত দেখা যায়, যদিও তারা তোমার ঘর ভেংগে ঢোকে নি। এই সব হলেও তুমি বলেছ, ‘আমি নির্দোষ; আমার উপর সদাপ্রভুর আর রাগ নেই।’ কিন্তু আমি তোমার বিচার করে তোমাকে শাস্তি দেব, কারণ তুমি বলেছ, ‘আমি পাপ করি নি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কাপড়-চোপড়ে নির্দোষ গরীবের রক্ত দেখা যায়, যদিও তারা তোমার ঘর ভেংগে ঢোকে নি। এই সব হলেও তুমি বলেছ, ‘আমি নির্দোষ; আমার উপর মাবুদের আর রাগ নেই।’ কিন্তু আমি তোমার বিচার করে তোমাকে শাস্তি দেব, কারণ তুমি বলেছ, ‘আমি গুনাহ্‌ করি নি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দস্যুর রক্তে নয়, নিরপরাধ দীন-দরিদ্রের রক্তেই তোমার পোশাক কলঙ্কিত। কিন্তু এসব সত্ত্বেও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমার হাতে নিরীহ গরীব মানুষের রক্তের দাগ| সাধারণ মানুষের ওপর অত্যাচার করেও তোমার শান্তি হয় নি| তুমি তাদের তোমার বাড়ীতে চুরি করতে দেখনি| তুমি তাদের বিনা কারণে মেরে ফেলেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পোশাকে নির্দোষ এবং গরিব লোকেদের রক্ত পাওয়া গেছে। সেই লোকেরা সিঁধ কাটার মত কাজ করে নি।