Jeremiah 2:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার পথ পরিবর্তন করতে কেন এত ঘুরে বেড়াও? আশেরিয়া দেশের বিষয়ে যেমন লজ্জিত হয়েছিলে, মিসরের বিষয়েও তেমনি লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কেন এত দূরে দূরে চলে যাও, কেন বারবার তোমার পথ পরিবর্তন করো? কিন্তু তোমার মিশরীয় বন্ধুদের ব্যাপারে তোমার আশাভঙ্গ হবে, ঠিক যেভাবে আসিরিয়া তোমার আশাভঙ্গ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন পথ পরিবর্ত্তন করিতে কেন এত ঘুরিয়া বেড়াও? অশূরের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিলে, মিসরের বিষয়েও তদ্রূপ লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন পথ পরিবর্তন করিতে কেন এত ঘুরিয়া বেড়াও? অশূরের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিলে, মিসরের বিষয়েও তদ্রূপ লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারবার পথ বদলে কেন তুমি এত ঘুরে বেড়াও? আসিরিয়ার বিষয় তুমি যেমন লজ্জিত হয়েছিলে তেমনি মিসরের বিষয়েও লজ্জিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারবার পথ বদলে কেন তুমি এত ঘুরে বেড়াও? আশেরিয়ার বিষয় তুমি যেমন লজ্জিত হয়েছিলে তেমনি মিসরের বিষয়েও লজ্জিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কত সহজেই তুমি আমায় পরিত্যাগ করে নিজেকে ছোট করে ফেলেছ, অসার ধর্মাচরণে অনুরক্ত হয়েছ। আসিরিয়ার মত মিশরের কাছেও তুমি হতাশ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সহজেই নিজের মন বদলাও| অশূর তোমায় হতাশ করেছিল বলে তুমি অশূরকে ত্যাগ করেছিলে| এবং তুমি সাহায্যের জন্য মিশরের দিকে ঘুরেছিলে| মিশরও তোমাকে নিরাশ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের পথ পরিবর্তন করতে কেন এত ঘুরে বেড়াও? তুমি মিশরের কাছেও হতাশ হবে যেমন তুমি অশূরের কাছে হয়েছিলে।