Jeremiah 2:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কাছ থেকেও মাথায় হাত দিয়ে প্রস্থান করবে, কেননা মাবুদ তোমার বিশ্বাসপাত্রদেরকে অগ্রাহ্য করেছেন, তাদের সাহায্যে তুমি কৃতকার্য হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া তোমাকে মাথার উপর দু-হাত তুলে সেই স্থান ছেড়ে চলে যেতে হবে কারণ যাদের উপর তুমি নির্ভর করেছিলে তাদের সদাপ্রভু অগ্রাহ্য করেছেন, তাদের কাছ থেকে কোনো সাহায্যই তুমি পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নিকট হইতেও মাথায় হাত দিয়া প্রস্থান করিবে, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসপাত্রদিগকে অগ্রাহ্য করিয়াছেন, তাহাদের সাহায্যে তুমি কৃতকার্য্য হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নিকট হইতেও মাথায় হাত দিয়া প্রস্থান করিবে, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাস-পাত্রদিগকে অগ্রাহ্য করিয়াছেন, তাহাদের সাহায্যে তুমি কৃতকার্য হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার হাত মাথার উপর দিয়ে তুমি সেই জায়গাও ছেড়ে আসবে, কারণ যাদের উপর তুমি নির্ভর কর আমি সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছি; তাদের সাহায্যে তুমি সফলতা লাভ করতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার হাত মাথার উপর দিয়ে তুমি সেই জায়গাও ছেড়ে আসবে, কারণ যাদের উপর তুমি ভরসা কর আমি মাবুদ তাদের অগ্রাহ্য করেছি; তাদের সাহায্যে তুমি সফলতা লাভ করতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের কাছ থেকে তোমায় লজ্জায় মাথা নীচু করে ফিরে আসতে হবে। যারা তোমার আস্থাভাজন ছিল, তাদের আমি প্রত্যাখ্যান করেছি, তাদের কাছ থেকে কিছুই লাভ হবে না তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তুমি মিশরও ত্যাগ করবে| এবার তুমি লজ্জায় মুখ লুকোলে| তুমি যে সমস্ত দেশগুলিকে বিশ্বাস করেছিলে তারা কেউই তোমাকে জেতার জন্য সাহায্য করতে পারেনি| কারণ প্রভু সেই দেশগুলিকে বাতিল করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখান থেকে মন মরা হয়ে তুমি তোমার মাথায় হাত দিয়ে চলে যাবে, কারণ যাদের উপর তুমি নির্ভর করেছিলে সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন, তাই তুমি তাদের সাহায্য পাবে না।”