Jeremiah 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুবের কুল, হে ইসরাইল-কুলের সমস্ত গোষ্ঠী, মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব কুলের লোকেরা, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সদাপ্রভুর কথা শোনো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোবের কুল, হে ইস্রায়েল-কুলের সমুদয় গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোবের কুল, হে ইস্রায়েল-কুলের সমুদয় গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যাকোবের বংশ, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সবাই সদাপ্রভুর কথা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইয়াকুবের বংশ, ইসরাইলের সমস্ত গোষ্ঠী, তোমরা সবাই মাবুদের কথা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যাকোবের বংশধরগণ, ইসরায়েলের সমস্ত কুল, শোন প্রভু পরমেশ্বরের বার্তা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে যাকোবের পরিবার, ইস্রায়েল পরিবারের সকল গোষ্ঠী প্রভুর বার্তা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যাকোবের বংশ, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শোন: