Jeremiah 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার কি অন্যায় দেখেছে যে, তারা আমার কাছ থেকে দূরে চলে গেছে, অসারতার অনুগামী হয়ে অসার হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “তোমাদের পূর্বপুরুষেরা আমার মধ্যে কী এমন অন্যায় খুঁজে পেয়েছিল, যে তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল? তারা অসার সব প্রতিমার অনুসারী হয়েছিল ফলে নিজেরাই অসার প্রতিপন্ন হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার কি অন্যায় দেখিয়াছে যে, তাহারা আমা হইতে দূরে গিয়াছে, অসারতার অনুগামী হইয়া অসার হইয়াছে? তাহারা বলে নাই যে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার কি অন্যায় দেখিয়াছে যে, তাহারা আমা হইতে দূরে গিয়াছে, অসারতার অনুগামী হইয়া অসার হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছিল যে, তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল? তারা অপদার্থ প্রতিমার পিছনে গিয়ে নিজেরা অপদার্থ হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছিল যে, তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল? তারা অপদার্থ মূর্তির পিছনে গিয়ে নিজেরা অপদার্থ হয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেনঃ আমার বিরুদ্ধে তোমাদের পূর্বপুরুষেরা কি কি অভিযোগ এনেছে? আমার মধ্যে কোন দোষ তারা পেয়েছে, যাতে তারা আমার কাছ থেকে চলে গেছে মুখ ফিরিয়ে? অসার প্রতিমার পূজা করে তারাও হয়েছে অসার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বললেন তা হল, “তোমরা কি মনে করো যে আমি তোমাদের পূর্বপুরুষেদের প্রতি সুবিচার করি নি? সেই জন্যই কি তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে? তোমাদের পূর্বপুরুষরা মূল্যহীন মূর্ত্তিসমূহের পূজা করেছিল এবং নিজেরাই মূল্যহীন হয়ে পড়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছে যে, তারা আমাকে অনুসরণ করা থেকে দূরে সরে গেছে? তারা অপদার্থ প্রতিমার পিছনে গেছে এবং নিজেদের অপদার্থ করেছে?