Jeremiah 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বলে নি যে, সেই মাবুদ কোথায়, যিনি মিসর দেশ থেকে আমাদের বের করে এনেছিলেন, যিনি মরুভূমির মধ্য দিয়ে, মরুভূমি ও গর্তময় ভূমি দিয়ে, পানিশূন্যতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়ে পথিকবিহীন ও নিবাসী-বর্জিত ভূমি দিয়ে, আমাদেরকে নিয়ে এসেছিলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা জিজ্ঞাসা করেনি, ‘কোথায় সেই সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে আমাদের মুক্ত করে এনেছিলেন, এবং অনুর্বর প্রান্তরের মধ্য দিয়ে আমাদের চালিত করেছিলেন, সেই দেশ মরুভূমিতে ও গর্তে পূর্ণ, খরা ও গাঢ় অন্ধকারে সেই দেশ, যে দেশে কেউ যায় না এবং কেউ বাস করে না?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সদাপ্রভু কোথায়, যিনি মিসর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছিলেন, যিনি প্রান্তরের মধ্য দিয়া, মরুভূমি ও গর্ত্তময় ভূমি দিয়া, জলবিহীনতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়া পথিকবিহীন ও নিবাসী-বর্জ্জিত ভূমি দিয়া, আমাদিগকে লইয়া আসিয়াছিলেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বলে নাই যে, সেই সদাপ্রভু কোথায়, যিনি মিসর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছিলেন, যিনি প্রান্তরের মধ্য দিয়া, মরুভূমি ও গর্তময় ভূমি দিয়া, জলবিহীনতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়া পথিকবিহীন ও নিবাসী-বর্জিত ভূমি দিয়া, আমাদিগকে লইয়া আসিয়াছিলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা জিজ্ঞাসাও করে নি, ‘সেই সদাপ্রভু কোথায় যিনি মিসর থেকে আমাদের বের করে এমন মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন যা ছিল জলশূন্য ও ফাটল ধরা এবং শুকনা ও অন্ধকারময়? সেখানে তো কেউ যাওয়া-আসা ও বাস করত না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা জিজ্ঞাসাও করে নি, ‘সেই মাবুদ কোথায় যিনি মিসর থেকে আমাদের বের করে এমন মরুভূমির মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন যা ছিল পানিশূন্য ও ফাটল ধরা এবং শুকনা ও অন্ধকারময়? সেখানে তো কেউ যাওয়া-আসা ও বাস করত না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার কথা তারা ভাবল না একবারও, আমি তাদের উদ্ধার করে আনলাম মিশর থেকে, মরুপ্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে এলমা পথ দেখিয়ে। মরুভূমি আর বালিয়াড়ি ভরা বন্ধুর পথ, ধূ ধূ মরুদেশ তিমির অন্ধকার, জনপ্রাণীর চিহ্ন সেখানে নেই, চলে না সে পথে কোনও পথচারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পূর্বপুরুষরা বলেনি যে, ‘তিনি কোথায় যিনি আমাদের শুষ্ক পাথুরে জমির মধ্য দিয়ে, অন্ধকার বন্ধ্যা জমির মধ্য দিয়ে এবং বিপজ্জনক রাস্তার মধ্য দিয়ে মরুভূমি পার করে এনেছিলেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কি বলে নি যে, সদাপ্রভু কোথায়, যিনি মিশর থেকে আমাদের বের করে এনেছিলেন? সদাপ্রভু কোথায়, যিনি আমাদের মরুপ্রান্তে, আরব দেশের মধ্যে, শুকনো কুয়ো ও ঘন অন্ধকারময়, যে ভূমি দিয়ে কেউ যাতায়াত ও বাস করে না, সেখানে পরিচালনা করেছিলেন?