Jeremiah 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের এই ফলবান দেশে এনেছিলাম, যেন তোমরা এখানকার ফল ও উত্তম উত্তম সামগ্রী ভোজন কর; কিন্তু তোমরা প্রবেশ করে আমার দেশ নাপাক করলে, আমার অধিকার ঘৃণাস্পদ করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের এক উর্বর দেশে নিয়ে এলাম, যাতে তোমরা তার ফল ও উৎকৃষ্ট সামগ্রী ভোজন করতে পারো। কিন্তু তোমরা সেখানে এসে আমার ভূমিকে কলুষিত করলে, এবং আমার অধিকারকে করে তুললে ঘৃণাস্পদ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে এই ফলবান দেশে আনিয়াছিলাম, যেন তোমরা এখানকার ফল ও উত্তম উত্তম সামগ্রী ভোজন কর; কিন্তু তোমরা প্রবেশ করিয়া আমার দেশ অশুচি করিলে, আমার অধিকার ঘৃণাস্পদ করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে এই ফলবান দেশে আনিয়াছিলাম, যেন তোমরা এখানকার ফল ও উত্তম উত্তম সামগ্রী ভোজন কর; কিন্তু তোমরা প্রবেশ করিয়া আমার দেশ অশুচি করিলে, আমার অধিকার ঘৃণাস্পদ করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি তোমাদের একটা উর্বর দেশে নিয়ে এসেছিলাম যেন তোমরা সেখানকার ফল ও ভাল ভাল জিনিস খেতে পার; কিন্তু তোমরা এসে আমার দেশটাকে অশুচি করেছ, আমার অধিকারকে ঘৃণার জিনিস করে তুলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি তোমাদের একটা উর্বর দেশে নিয়ে এসেছিলাম যেন তোমরা সেখানকার ফল ও ভাল ভাল জিনিস খেতে পার; কিন্তু তোমরা এসে আমার দেশটাকে নাপাক করেছ, আমার অধিকারকে ঘৃণার জিনিস করে তুলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিয়ে এলাম তাদের উর্বরা এক সুজলা সুফলা দেশে, ফুলে-ফলে, শস্যসম্ভারে প্রাচুর্যের মাঝখানে। পরিবর্তে তারা এসে দূষিত করে দিল সব, অশুচি করে দিল আমার সে দেশ যা আমি দিয়েছিলাম তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “আমিই সেই যে তোমাদের এই ভালো উর্বর দেশে নিয়ে এসেছিলাম যাতে তোমরা এর ফল ও শস্যসমূহ খেতে পাও এবং খাদ্য জোগাতে পারো| তোমরা আমার মাটিকে ‘নোংরা’ করে দিলে| আমি তোমাদের একটি ভালো জমি দিয়েছিলাম, কিন্তু তোমরা তাকে একটি খারাপ জায়গায় পরিণত করে দিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমাদের এই ফলবান দেশে এনেছিলাম, যেন তোমরা এখানকার ফল ও ভাল ভাল জিনিস খেতে পার! অথচ তোমরা এসে আমার দেশকে অশুচি করেছ; তোমরা আমার অধিকারকে জঘন্য করে তুলেছ!